ইরান যুদ্ধে এখন পর্যন্ত ১৫০ মার্কিন সেনা আহত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে গত ১০ দিনে কমপক্ষে ১৫০ জন মার্কিন সেনা আহত হয়েছে বলে স্বীকার করেছে পেন্টাগন। সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এর আগে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল, মাত্র আটজন মার্কিন সেনা গুরুতর আহত হয়েছে।
এক বিবৃতিতে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জানিয়েছে, অপারেশন এপিক ফিউরি শুরুর পর টানা ১০ দিনের হামলায় প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত হয়েছে।
সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর পাল্টা হামলা চালিয়ে আসছে। পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোতে অবস্থিত কিছু কূটনৈতিক মিশন, হোটেল ও বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে। এতে তেল অবকাঠামোরও ক্ষতি হয়েছে।
ইরান দাবি করেছে, তাদের সশস্ত্র বাহিনীর পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক বাহিনীর ২০০ জনের বেশি সদস্য নিহত বা আহত হয়েছে।
তথ্যসূত্র
1.Exclusive: As many as 150 US troops wounded so far in Iran war, sources say
- https://tinyurl.com/4f9ad7sk






Comment