Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২১ রমযান, ১৪৪৭ হিজরি || ১১ মার্চ, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২১ রমযান, ১৪৪৭ হিজরি || ১১ মার্চ, ২০২৬ ঈসায়ী

    ‎ইরান যুদ্ধে এখন পর্যন্ত ১৫০ মার্কিন সেনা আহত



    ইরানের সঙ্গে চলমান যুদ্ধে গত ১০ দিনে কমপক্ষে ১৫০ জন মার্কিন সেনা আহত হয়েছে বলে স্বীকার করেছে পেন্টাগন। সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এর আগে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল, মাত্র আটজন মার্কিন সেনা গুরুতর আহত হয়েছে।

    ‎এক বিবৃতিতে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জানিয়েছে, অপারেশন এপিক ফিউরি শুরুর পর টানা ১০ দিনের হামলায় প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত হয়েছে।

    ‎সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর পাল্টা হামলা চালিয়ে আসছে। পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোতে অবস্থিত কিছু কূটনৈতিক মিশন, হোটেল ও বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে। এতে তেল অবকাঠামোরও ক্ষতি হয়েছে।

    ‎ইরান দাবি করেছে, তাদের সশস্ত্র বাহিনীর পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক বাহিনীর ২০০ জনের বেশি সদস্য নিহত বা আহত হয়েছে।




    ‎তথ্যসূত্র
    ‎1.Exclusive: As many as 150 US troops wounded so far in Iran war, sources say
    ‎- https://tinyurl.com/4f9ad7sk
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ‎কক্সবাজারের উখিয়ায় সাহরির সময় ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা করলো দুর্বৃত্তরা



    কক্সবাজারের উখিয়া উপজেলায় সাহরির সময় এক গৃহবধূকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রজিদা আক্তার (২৫) পালংখালী ইউনিয়নের কেদারখোলা এলাকার নূরুল বশরের মেয়ে এবং শফিকের স্ত্রী।

    ‎দৈনিক আমার দেশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে সাহরির সময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে রজিদা আক্তারের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সময় নিহতের স্বামী শফিক কাজের প্রয়োজনে বান্দরবানে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

    ‎ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নূরুল হক মেম্বার জানান, এলাকাবাসীর মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। সাহরির সময় এ হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


    ‎তথ্যসূত্র:
    ‎১। সাহরির সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা
    ‎- https://tinyurl.com/5n88u4un
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ‎লেবাননে সন্ত্রাসী ইসরায়েলি হামলায় নিহত ১৯



      লেবাননের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারি সংবাদ সংস্থার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে আলজাজিরা।

      ‎লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের আল-শাহাবিয়া এলাকায় সন্ত্রাসী ইসরায়েলের রাতভর হামলায় সাতজন নিহত এবং ১১ জন আহত হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের বালবেক জেলার তামনিন আল-তাহতা গ্রামে ইসরায়েলের বিমান হামলায় সাতজন নিহত এবং ১৮ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে মন্ত্রণালয় ।

      ‎জাতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দক্ষিণে বিনতে জুবেইলের সাফ আল-হাওয়া এলাকায় একটি জিপ গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছে। একই অঞ্চলের নাবাতিয়া শহরে ইসরায়েলের আরেকটি ড্রোন হামলায় একজন নিহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

      ‎এছাড়া বেকা অঞ্চলের জালাইয়া গ্রামে একজন নিহত হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। বিনতে জুবেইল জেলার বারাআশিত ও তিবনিন এলাকায় ড্রোন হামলায় দুজন সিরিয়ান নাগরিক আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।



      ‎তথ্যসূত্র
      ‎1.At least 19 killed in Israeli attacks across Lebanon
      ‎- https://tinyurl.com/33yjcb3p
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ‎উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুই হেলমেটধারী দুর্বৃত্তের গুলি নিক্ষেপ



        রাজধানীর উত্তরা এলাকায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে এসে মোটরসাইকেলযোগে দুই হেলমেটধারী দুর্বৃত্ত গুলি চালিয়ে পালিয়ে গেছে। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের ২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

        ‎দৈনিক ইত্তেফাক সূত্রে জানা যায়, চারতলা বাড়িটির নাম ‘জান্নাত’। বাড়িটির মালিক গার্মেন্টস ব্যবসায়ী আবুল কাশেম, যিনি এ কে এস বি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।

        ‎ব্যবসায়ীর এক আত্মীয় পরিচয় দেওয়া ব্যক্তি জানান, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে বাড়ির সামনে দুই রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে বাড়ির সামনে থেকে আরও দুটি তাজা গুলির খোসা উদ্ধার করে পুলিশ।

        ‎বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে প্রথমে বাড়িটি ঘুরে দেখে। কিছুক্ষণ পর আশপাশে লোকজন কমে গেলে তারা আবার ফিরে এসে গুলি চালিয়ে পাশের গলি দিয়ে পালিয়ে যায়।

        ‎ঘটনার বিষয়ে বাড়ির মালিক আবুল কাশেম বা তার পরিবারের কেউ মন্তব্য করতে রাজি হননি।

        ‎বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা রফিকুল ইসলাম বলেন, গুলির সময় তিনি পার্কিং এলাকায় ছিলেন এবং অন্য নিরাপত্তাকর্মী মনির গার্ডরুমে খাবার খাচ্ছিলেন। তিনি ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় হঠাৎ অজ্ঞাত ব্যক্তিরা গুলি করে পালিয়ে যায়।

        ‎উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান বলেন, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বাড়িটির স্টিলের গেটে দুই রাউন্ড গুলি চালিয়ে দ্রুত সরে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

        তথ্যসূত্র:
        ‎১। উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুই হেলমেটধারীর গুলি
        ‎- https://tinyurl.com/bddj7j9m
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ময়মনসিংহে ধানক্ষেত থেকে সদ্য ভূমিষ্ঠ নবজাতক উদ্ধার



          ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সড়কের পাশের ধানক্ষেত থেকে এক সদ্যোজাত কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যার পর উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের খৈরাটি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

          গণমাধ্যম সূত্রে জানা যায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশের একটি ধানক্ষেত থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান এক পথচারী। বিষয়টি তিনি স্থানীয় ইজিবাইক চালক হালিম মিয়াকে জানান। পরে হালিম মিয়া সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন। তিনি নবজাতকটিকে পরিষ্কার করে নতুন কাপড় পরিয়ে দেন এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

          খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল শিশুটিকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উদ্ধার করার সময় শিশুটির শরীরে রক্তের চিহ্ন দেখা যায় বলে জানা গেছে।

          হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: আলী আরবাব চৌধুরী জানায়, প্রাথমিক চিকিৎসা শেষে নবজাতকটিকে ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, জন্মের তিন থেকে চার ঘণ্টার মধ্যেই তাকে ধানক্ষেতে ফেলে যাওয়া হয়েছিল। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।

          তথ্যসূত্র:
          ১। ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন
          https://tinyurl.com/3bmhyujs
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            মেডিকেল শিক্ষার্থীসহ কঙ্কাল চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪৭ মাথার খুলি উদ্ধার



            রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

            দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান এ তথ্য জানায়।

            গ্রেপ্তারকৃতরা হল কাজী জহরুল ইসলাম, আবুল কালাম আজাদ ও আসাদুল্লাহ। তাদের মধ্যে কাজী জহরুল ইসলাম সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালের একজন শিক্ষার্থী।

            পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মনিপুরীপাড়ায় অভিযান চালিয়ে কাজী জহরুল ইসলামকে আটক করে। সোমবার (০৯ মার্চ) রাতে তারা কবর থেকে মানবদেহের কঙ্কাল তুলে বিক্রির চেষ্টা করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তেজগাঁও কলেজের সামনে থেকে আবুল কালাম আজাদ ও আসাদুল্লাহকে আটক করা হয়। আজাদের নামে কঙ্কাল চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদকসহ ২১টি মামলা রয়েছে।

            প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তাদের কাছে অনেক কঙ্কাল আছে বলে জানায়। পরে তাদের তথ্য মোতাবেক সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালের ক্যাম্পাসের হোস্টেল থেকে ৪৭টি মাথার খুলি উদ্ধার করা হয়।

            পুলিশের ভাষ্য অনুযায়ী, ফয়সাল নামের এক ব্যক্তি এই চক্রের মূলহোতা। সে দীর্ঘদিন এই ব্যবসার সঙ্গে জড়িত। অনলাইনে তাদের একটি বড় নেটওয়ার্ক রয়েছে। কয়েক বছর যাবৎ ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও গাজীপুর এলাকা থেকে কঙ্কাল সংগ্রহ করে বিক্রি করে আসছিল তারা।

            প্রতিটি কঙ্কাল ছয় থেকে আট হাজার টাকায় কিনে ১৫ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করে। তাদের বেশিরভাগ ক্রেতাই বিভিন্ন মেডিকেল শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

            উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান জানায়, এটি একটি সংঘবদ্ধ চক্র। তারা দেশব্যাপী এই ব্যবসা পরিচালনা করে আসছে। চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

            জিজ্ঞাসাবাদে তারা জানান, ফয়সাল এই ব্যবসার মূলহোতা। অনলাইনে তার ‘বোন সেলিং’ নামে একটি গ্রুপ আছে। এই গ্রুপে তার ৭শত জন কর্মী কাজ করে। গ্রুপ মেম্বার আছে ২০ হাজারের মতো।


            তথ্যসূত্র:
            ১। ৪৭ মাথার খুলি উদ্ধার, মেডিকেল শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩
            https://tinyurl.com/2xj4x8rs
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              বগুড়ায় মাদ্রাসা ছাত্রকে তুলে নিয়ে রাতভর উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবী করল একদল বখাটে



              বগুড়ার শেরপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে এক মাদ্রাসা ছাত্রকে তুলে নিয়ে রাতভর উলঙ্গ করে নির্যাতন ও ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে স্থানীয়রা অভিযুক্তদের একটি অফিস ঘেরাও করে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ।

              দৈনিক আমার দেশ জানায়, নির্যাতনের শিকার স্বপ্নীল (১৩) উপজেলার হামছায়াপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। তাকে ৭ ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়।

              স্থানীয়রা জানান, সাদ (১৮), সুফিয়ান (২৬), আলভি (১৭), সিয়াম (১৯) জায়েন (২১) নির্যাতনের সঙ্গে জড়িত। তাদের মধ্যে আলভিকে আটক করেছে পুলিশ।

              স্বপ্নীল জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে শেরপুরের আখিমনি হোটেলের সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। মুখে টেপ লাগিয়ে উলঙ্গ করে রাতভর নির্যাতন করা হয়। এ সময় তার মাথার চুল কেটে ফেলা হয় এবং ভিডিও ধারণ করা হয়।

              নির্যাতনের একপর্যায়ে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। নির্যাতনের ভয়ে স্বপ্নীল টাকা দিতে রাজি হয়। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


              তথ্যসূত্র:
              ১। মাদ্রাসা ছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, ভিডিও ধারণ
              https://tinyurl.com/5e46j429
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment

              Working...
              X