রাজশাহীতে দুস্থদের চালের কার্ড না পেয়ে চেয়ারম্যানকে পেটালো বিএনপির নেতা-কর্মীরা

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিএফ চালের কার্ড নিয়ে দ্বন্দ্বে নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা আজাদ আলীকে (৬২) মারধর করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। বুধবার (১১ মার্চ) বেলা দেড়টার দিকে উপজেলার শ্যামপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
আহত চেয়ারম্যান আজাদ আলী নওপাড়া ইউনিয়নের ৫ নম্বর নান্দিগ্রাম ওয়ার্ড বিএনপির সভাপতি।
দৈনিক ইত্তেফাক জানায়, ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যাওয়ার পথে শ্যামপুর গ্রামে সাবেক ইউপি সদস্য রেজাউল ইসলাম ও বিএনপি নেতা আফাজসহ কয়েকজন চেয়ারম্যানের পথ রোধ করে। তারা নিজেদের অনুসারীদের জন্য ২৪০টি ভিজিএফ কার্ড দাবি করে। চেয়ারম্যান বিধি মোতাবেক কার্ড বণ্টনের কথা জানালে তারা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে এবং দাপ্তরিক কাগজপত্র ছিনিয়ে নেয়।
তথ্যসূত্র:
১। দুস্থদের চালের কার্ড না পেয়ে চেয়ারম্যানকে পেটালেন বিএনপির নেতা-কর্মীরা
- https://tinyurl.com/9528hxba

Comment