Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২২ রমযান, ১৪৪৭ হিজরি || ১২ মার্চ, ২০২৬ ঈসায়ী

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২২ রমযান, ১৪৪৭ হিজরি || ১২ মার্চ, ২০২৬ ঈসায়ী

    ‎রাজশাহীতে দুস্থদের চালের কার্ড না পেয়ে চেয়ারম্যানকে পেটালো বিএনপির নেতা-কর্মীরা




    রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিএফ চালের কার্ড নিয়ে দ্বন্দ্বে নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা আজাদ আলীকে (৬২) মারধর করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। বুধবার (১১ মার্চ) বেলা দেড়টার দিকে উপজেলার শ্যামপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

    ‎আহত চেয়ারম্যান আজাদ আলী নওপাড়া ইউনিয়নের ৫ নম্বর নান্দিগ্রাম ওয়ার্ড বিএনপির সভাপতি।

    ‎দৈনিক ইত্তেফাক জানায়, ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যাওয়ার পথে শ্যামপুর গ্রামে সাবেক ইউপি সদস্য রেজাউল ইসলাম ও বিএনপি নেতা আফাজসহ কয়েকজন চেয়ারম্যানের পথ রোধ করে। তারা নিজেদের অনুসারীদের জন্য ২৪০টি ভিজিএফ কার্ড দাবি করে। চেয়ারম্যান বিধি মোতাবেক কার্ড বণ্টনের কথা জানালে তারা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে এবং দাপ্তরিক কাগজপত্র ছিনিয়ে নেয়।


    তথ্যসূত্র:
    ‎১। দুস্থদের চালের কার্ড না পেয়ে চেয়ারম্যানকে পেটালেন বিএনপির নেতা-কর্মীরা
    ‎- https://tinyurl.com/9528hxba
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    যুক্তরাষ্ট্র, ইসরায়েলের চলমান সন্ত্রাসী আগ্রাসনে হতাহতের শিকার ১১০০-এর বেশি শিশু



    জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান আগ্রাসনের ফলে মধ্যপ্রাচ্যজুড়ে শিশুদের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।

    ‎সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত এক হাজার একশোর বেশি শিশু নিহত বা আহত হয়েছে। এর মধ্যে ইরানে প্রায় ২০০ শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং লেবাননে নিহত হয়েছে ৯১ শিশু।

    ‎সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, সহিংসতা আরও তীব্র হলে এবং সংঘাত বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়লে এই সংখ্যা আরও বাড়তে পারে। একই সঙ্গে চলমান সংকটের কারণে লাখো শিশু তাদের শিক্ষাজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অবিরাম বোমাবর্ষণের কারণে শত হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

    ‎সংস্থাটি আরও উল্লেখ করেছে, মধ্যপ্রাচ্যের প্রায় ২০ কোটি শিশু বর্তমানে এই সংকটের প্রভাবের মধ্যে রয়েছে এবং তারা বিশ্ব সম্প্রদায়ের দ্রুত ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে।

    তথ্যসূত্র
    ‎1.UNICEF says more than 1,100 children injured or killed since war began
    ‎- https://tinyurl.com/434srrvf
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment

    Working...
    X