Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৭ রমযান, ১৪৪৭ হিজরি || ১৭ মার্চ, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৭ রমযান, ১৪৪৭ হিজরি || ১৭ মার্চ, ২০২৬ ঈসায়ী

    পবিত্র শবে কদর উপলক্ষে শ্রীনগরের জামিয়া মসজিদ বন্ধ রেখেছে ভারতীয় হিন্দুত্ববাদী প্রশাসন



    ​পবিত্র শবে কদর উপলক্ষে শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদে মুসল্লিদের নামাজ আদায়ে বাধা দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। জম্মু ও কাশ্মীরের প্রধান ধর্মীয় নেতা মীরওয়াইজ উমর ফারুককে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং মসজিদের গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে ।

    কাশ্মীর মিডিয়া সার্ভিস জানায়, শবে কদরের পবিত্র রাতে শ্রীনগরের কেন্দ্রীয় জামিয়া মসজিদে নামাজ পড়তে গেলে হিন্দুত্ববাদী ভারতীয় কর্তৃপক্ষ মুসল্লিদের নামাজ আদায়ে বাধা দিয়েছে এবং মসজিদের গেটগুলো বন্ধ করে দিয়েছে। একই সাথে মসজিদের প্রধান খতিব মীরওয়াইজ উমর ফারুককেও গৃহবন্দী করে রাখা হয়, যেন তিনি মুসল্লিদের উদ্দেশে ভাষণ দিতে না পারেন।

    উল্লেখ্য, টানা সপ্তম বছরের জন্য ভারতীয় কর্তৃপক্ষ শবে কদরের রাতে শ্রীনগরের জামিয়া মসজিদ বন্ধ রেখেছে এবং মুসল্লিদের মসজিদে নামাজ আদায়ে বাধা দিয়েছে। এর আগে গত শুক্রবারে জামিয়া মসজিদে জুমার নামাজের অনুমতি দেওয়া হয়নি।

    অল পার্টিজ হুরিয়াত কনফারেন্সের মুখপাত্র অ্যাডভোকেট আব্দুল রশিদ মিনহাস এক বিবৃতিতে বলেছেন, হিন্দুত্ববাদী ভারতীয় প্রশাসনের এই সংবেদনশীলহীনতা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার মুসলমান, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই রাতগুলোতে জামিয়া মসজিদে আসেন, তারা আধ্যাত্মিক প্রশান্তি ও ইবাদত থেকে বঞ্চিত হবেন। এটি কাশ্মীরি মুসলমানদের ধর্মীয় বিষয়ে সুস্পষ্ট হস্তক্ষেপ।

    মীরওয়াইজ উমর ফারুক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, “লাইলাতুল কদরের এই পবিত্র রাতগুলোতে যখন মসজিদগুলোতে দোয়া ও ইবাদতের ধ্বনি প্রতিধ্বনিত হয় তখন কেন্দ্রীয় জামিয়া মসজিদ আবারও মুসল্লিদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমাকে গৃহবন্দী রাখা হয়েছে। তারা আল্লাহর ঘরে ইবাদতকে ভয় পায়।”

    পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, টানা সাত বছর ধরে শবে কদরের পবিত্র রাতে জামিয়া মসজিদের গেট বন্ধ এবং মীরওয়াইজ সাহেবকে গৃহবন্দী রাখা হচ্ছে। কাশ্মীরিরা ইবাদাতের মত মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।



    তথ্যসূত্র
    1. Shab-e-Qadr prayers not allowed at Jamia Masjid in Srinagar
    https://tinyurl.com/yn4ypppj

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    লালমনিরহাটে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু



    লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। এ সময় আহত আরও একজনকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

    দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকুরি করেন নিহত শরিফুল ইসলাম (৩৫)। মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় আসলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।

    এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    তথ্যসূত্র:
    ১। লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের নিহত ৩
    https://tinyurl.com/yt44c59n

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      রাজশাহীতে অভিযান চালিয়ে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার



      রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫।

      দৈনিক আমার দেশ জানায়, গত সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি দল নগরীর চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠের উত্তর পাশে একটি লেবুবাগানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুটি পরিত্যক্ত প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।

      পরবর্তীতে বস্তাগুলোতে বিস্ফোরক থাকতে পারে সন্দেহ হলে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে এসে তল্লাশি চালায়। এ সময় ২১টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পাশাপাশি একটি বস্তা থেকে একটি হাঁসুয়া, একটি বড় ছুরি, একটি ছোট ছুরি এবং একটি চাকুসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

      র‍্যাব জানায়, উদ্ধারকৃত ককটেলগুলো বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট দ্বারা শনাক্ত করা হয়েছে। তবে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে এসব বিস্ফোরক ও অস্ত্রের মালিকানা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

      প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব ককটেল ও অস্ত্র মজুত করেছিল।


      তথ্যসূত্র:
      ১। রাজশাহীতে র‍্যাবের অভিযানে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
      https://tinyurl.com/3vut4x52
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment

      Working...
      X