Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১০ শাওয়াল, ১৪৪৭ হিজরি|| ৩০ মার্চ, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১০ শাওয়াল, ১৪৪৭ হিজরি|| ৩০ মার্চ, ২০২৬ ঈসায়ী

    ভারতের বিহারে রোজাদার মুসলিম নারীকে প্রস্রাব মিশ্রিত এলকোহল পান করিয়ে নিপীড়ন ও হত্যা, আসামীদের রক্ষার চেষ্টা করছে পুলিশ



    ভারতে বিহার রাজ্যের মধুবনী জেলায় উগ্র হিন্দুদের নির্যাতনের মুখে প্রাণ হারিয়েছেন এক মুসলিম নারী।

    ভুক্তভোগী মহিলার নাম রওশন খাতুন, তিনি বিহারের ঘোঘারডিহা ব্লকের আমহি গ্রামের বাসিন্দা। ২৫ ফেব্রুয়ারি একটি স্থানীয় বিরোধের সূত্রধরে তিনি হিন্দু গ্রাম্য প্রধানের কাছে যাচ্ছিলেন। এমন সময় একদল উগ্র হিন্দু কর্তৃক তিনি হামলার শিকার হন।

    এই ঘটনায় ভুক্তভোগী রওশন খাতুন গুরুতর আহত হন, তাকে নিকটস্থ পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়, গত ১ মার্চ তিনি হাসপাতালে মারা যান।

    পরিবারের সদস্যদের অভিযোগ, কেবল মুসলিম হওয়ার কারণেই তাকে টার্গেট করা হয়, তার সাথে পশুর মতো আচরণ করা হয়। এক আত্নীয় বলেন, সেদিন তিনি রোজা রেখেছিলেন, নিপীড়ন অসহ্য হয়ে উঠায় একপর্যায়ে তিনি পানি খেতে চেয়েছিলেন। কিন্তু তারা তাকে পানির পরিবর্তে প্রস্রাব মিশ্রিত অ্যালকোহল খেতে বাধ্য করে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে তারা ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে।

    তিনি আরও বলেন, বেশ কয়েক বছর ধরে এভাবেই চলছে, আমরা মুসলিম বলেই আমাদেরকে টার্গেট করা হচ্ছে।

    স্বজনেরা আরও অভিযোগ করেন, রওশন খাতুনকে দীর্ঘ সময় ধরে একটানা মারধর করা হয়েছিল। তাকে মাটিতে ফেলে লাথি, ঘুষি ও লাঠি দিয়ে মারধর করা হয়েছিল। এছাড়া বাড়ির প্রবেশদ্বারে বেঁধে রেখে জনসম্মুখে তাকে নিপীড়ন করা হয়েছে।

    নিহত রওশন খাতুনের স্বামী জানান, রওশন খাতুন বারবার প্রাণভিক্ষা চাইলেও উপস্থিত কারও কাছ থেকে সাহায্য পায়নি। নিপীড়নের এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

    অপরদিকে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছলেও খাতুনকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। বরং তাকে ও তার স্বামীকে থানায় নিয়ে যাওয়া হয়।

    পুলিশ বিষয়টি বিচারবিহীনভাবে সমঝোতার জন্য ভুক্তভোগীদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে অর্থের লোভ দেখিয়ে মামলা তুলে নিতে জোর করেছে পুলিশ।

    এই ঘটনায় ১৯ জনকে অভিযুক্ত করে একটি এফআইআর দায়ের করা হয়েছে। তবে বেশ কয়েকদিন চলে গেলেও পুলিশ কেবল মাত্র একজনকে গ্রেপ্তার করেছে, অন্যান্য অপরাধীরা নির্বিঘ্নে চলাফেরা করছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।

    পরিবারের অভিযোগ, স্থানীয় প্রভাব বা রাজনৈতিক কারণে পুলিশ জড়িত আসামীদের রক্ষা করার চেষ্টা করছে। অপরদিকে ভুক্তভোগীদের আর্থিক দুরবস্থা ও সামাজিক প্রভাব না থাকার কারণে মামলা কার্যক্রমে অবহেলা করছে পুলিশ।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/34jpkdby
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    তদবির বাণিজ্যের অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা


    যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

    দৈনিক আমার দেশ জানায়, সোমবার (৩০ মার্চ) দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছে।

    এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এসআই মো. আব্দুল হান্নান তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে। এই আবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি মোয়াজ্জেম হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) থাকাকালে তদবির বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে শত শত কোটি টাকার মালিকানা অর্জন করে। এসব অর্থ সে অবৈধ উপায়ে সংযুক্ত আরব আমিরাত, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার করেছে। অবৈধ এই সম্পত্তি অর্জন করার বিষয়ে মানি লন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযুক্ত ব্যক্তি যে কোনো সময় বিদেশে গমন করতে পারে। সুষ্ঠু তদন্তের স্বার্থে অনুসন্ধান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তার দেশত্যাগে নিষেধাজ্ঞার প্রয়োজন।

    গত বছরের ২৪ মে একই আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়। মোয়াজ্জেম হোসেন চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে গত ২০ জানুয়ারি আবেদন করেছিল। তবে আদালত তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি।


    তথ্যসূত্র:
    ১। আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
    https://tinyurl.com/33rhy77t
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      সুনামগঞ্জে নদী থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার


      সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদী থেকে আজগর আলী (৬০) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

      দৈনিক আমার দেশ জানায়, সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মদেরগাঁও গ্রামের পাশে যাদুকাটা নদীতে থেকে লাশ উদ্ধার করা হয়।

      আজগর আলী জেলার বিশ্বম্ভরপুর উপজেলা দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে ও পেশায় তিনি কৃষক।

      স্থানীয় এলাকাবাসী জানায়, সকালে স্থানীয় এলাকাবাসী মদেরগাঁও গ্রামের পাশে (যাদুকাটা নদীতে) মৃত ভাসমান লাশ দেখতে পায়। এ সময় উৎসুক জনতার ভীড় করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়।

      খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রবিবার (২৯ মার্চ) রাত থেকে আজগর আলী নিখোঁজ ছিল। আর তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

      তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানিয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।


      তথ্যসূত্র:
      ১। তাহিরপুরের যাদুকাটা নদী থেকে লাশ উদ্ধার
      https://tinyurl.com/5n8dmchw
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        মিথ্যা মামলায় দুই কাশ্মীরি যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিলো ভারতীয় বাহিনী


        দখলীকৃত কাশ্মীরে ইসরায়েলি কায়দায় দুই মুসলিম যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

        গত ২৯ মার্চ কাশ্মীর মিডিয়া সার্ভিস এক প্রতিবেদনে জানায়, ২০২০ সালে একটি ভুয়া মামলায় গ্রেপ্তার করা হয় মুদাসির আহমদ খাজা ও কাইয়ুম আহমদ নামে দুই যুবককে। দখলদার বাহিনী তাদেরকে বান্দিপোরা জেলায় একটি তল্লাশি অভিযানের সময় গ্রেপ্তার করে।

        ভারতীয় পুলিশের দাবি, এই যুবকরা স্বাধীনতাকামী এবং তারা ভারত বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল।


        তথ্যসূত্র:
        1. Court sentences two Kashmiri youths to 14 years imprisonment in IIOJK
        https://tinyurl.com/3bdt2dnn
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          শ্রীমঙ্গলে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার



          মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুইদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় জোনায়েদ। সে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের আলীশারকুল গ্রামের বাসিন্দা মো. রমিজ আলীর ছেলে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

          নিখোঁজের দুইদিন পর, রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাদে আলিশার কামারপাড়া এলাকায় স্থানীয়রা তার লাশ দেখতে পায়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।

          তথ্যসূত্র:
          ১। শ্রীমঙ্গলে নিখোঁজের দুইদিন পর কিশোরের লাশ উদ্ধার
          https://tinyurl.com/scf6dp6v​
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            লালমনিরহাটে তেল নিতে লাইনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষ



            লালমনিরহাটের আদিতমারী উপজেলার ফাতেমা ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহের সময় লাইনে দাঁড়ানো নিয়ে দুই পক্ষ মধ্যে সংঘর্ষ হয়েছে। গত রোববার (২৯ মার্চ) বিকেলে তেল সংগহের সময় আগে-পরে দাঁড়ানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের তিনজন আহত হয়েছে।

            দৈনিক আমার দেশ জানায়, বিকেলে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন ছিল। এ সময় লাইন ভেঙে এক যুবক আগে তেল নিতে চাইলে পেছনে থাকা অন্য এক গ্রাহক তার প্রতিবাদ করে। এ নিয়ে দুই যুবকের মধ্যে প্রথমে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়। কিছুক্ষণ পর উভয় পক্ষের আরও বেশ কয়েকজন লোক ঘটনাস্থলে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের দফায় দফায় সংঘর্ষে পাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

            ​খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষুব্ধ গ্রাহকদের সরিয়ে দেয়। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

            পাম্প কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের নিজেদের ভেতরের এই ঝামেলার কারণে দীর্ঘ সময় তেল বিক্রি বন্ধ রাখতে হয়েছে।


            তথ্যসূত্র:
            ১। তেল নিতে লাইনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষ, পাম্প বন্ধ
            https://tinyurl.com/yrbyuksa
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              জামালপুরে একদিনে ছয়জন ধর্ষণের শিকার, জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগ



              জামালপুরে একদিনে দুই শিশুসহ ছয়জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। ভুক্তভোগীদের চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার (২৮ মার্চ) বিকেল থেকে গতকাল রোববার (২৯ মার্চ) বিকেলের মধ্যে এসব ঘটনা ঘটে।

              গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে মাদারগঞ্জ উপজেলায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মাদারগঞ্জ উপজেলায় কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাসুদুর রহমানের (৪৫) বিরুদ্ধে মামলা হয়েছে।

              ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে শিশুটিকে বাড়িতে রেখে বাইরে যান তার স্বজনরা। এই সুযোগে প্রতিবেশী মাসুদুর রহমান ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানাতে প্রাণনাশের হুমকি দেয়। শিশুটি কান্নাকাটি করে তার মাকে বিস্তারিত জানায়। শনিবার রাতেই মাদারগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত মাসুদুর রহমান পলাতক রয়েছে।

              এদিকে গত একদিনে জেলায় আরো পাঁচজন ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ইসলামপুর উপজেলার চার বছরের এক শিশু, ইসলামপুর পৌরসভার ২৯ বছর বয়সী এক নারী, মেলান্দহ উপজেলার ১৭ বছরের এক কিশোরী, জামালপুর পৌরসভার ২১ বছরের এক নারী এবং সদর উপজেলার ৪০ বছর বয়সী এক নারী রয়েছেন।

              একই দিনে জেলায় এতগুলো নির্যাতনের ঘটনায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


              তথ্যসূত্র:
              ১। জামালপুরে একদিনে দুই শিশুসহ ছয়জন ধর্ষণের শিকার
              https://tinyurl.com/3t9hcys8
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                মানিকগঞ্জে তিন দিন পর ২ কি.মি দূরে মিললো ইজিবাইকচালকের খণ্ডিত মাথা



                মানিকগঞ্জের সদর উপজেলায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইজিবাইকচালক রফিক মিয়ার (২৭) শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া মাথাটি তিন দিন পর উদ্ধারের তথ্য জানিয়েছে পুলিশ।

                দৈনিক ইত্তেফাক জানায়, রোববার (২৯ মার্চ) সকালে সদর উপজেলার দিঘুলিয়া এলাকার কালীগঙ্গা নদীর তীরের একটি ভুট্টাক্ষেত থেকে খণ্ডিত মাথাটি উদ্ধার করা হয়।

                পুলিশ জানায়, ইজিবাইক বিক্রির উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে বন্ধু রিপন মিয়া ও তার সহযোগীরা মিলে রফিককে গলা কেটে হত্যা করে মাথা নদীতে ফেলে দেয়। এই ঘটনায় ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে রিপন মিয়া (৩০), আরমান হোসেন (২০) ও সজীব হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পিবিআই।

                জানা গেছে, গত ২৪ মার্চ সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ঘিওর উপজেলার রাথুরা গ্রামের রফিক মিয়া। পরদিন ২৫ মার্চ বিকেলে সদর উপজেলার পাছবারইল এলাকায় নদীর পাড় থেকে তার মাথাবিহীন দেহ উদ্ধার করা হয়।

                পিবিআইয়ের তদন্তে বেরিয়ে আসে, ঘাতকরা নিহত রফিকের বন্ধু ছিল। ঘটনার দিন সন্ধ্যায় গাঁজা সেবনের কথা বলে রফিককে নির্জন নদীর পাড়ে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে হাতুড়ি দিয়ে আঘাতের পর রিপন দা দিয়ে গলা কেটে রফিকের মাথা শরীর থেকে আলাদা করে ফেলে এবং পরে পেট কেটে লাশটি গুম করার চেষ্টা চালায়।

                বানিয়াজুরী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক পুলক কুমার দাস মজুমদার জানায়, গত ২৯ মার্চ সকালে দিঘুলিয়া এলাকায় জনৈক কৃষক তার ভুট্টাখেতে কাজ করতে গিয়ে বিচ্ছিন্ন মাথাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, নদী থেকে কোনো শেয়াল বা কুকুর মাথাটি টেনে খেতে নিয়ে আসে। বর্তমানে উদ্ধার হওয়া মাথাটি ফরেনসিক পরীক্ষার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

                তথ্যসূত্র:
                ১। তিন দিন পর ২ কি.মি দূরে মিললো ইজিবাইকচালকের খণ্ডিত মাথা
                https://tinyurl.com/4he5kfrs
                নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                Comment


                • #9
                  ২০ লাখ টাকা চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি ও দুই ছেলেকে অপহরণের চেষ্টা সন্ত্রাসীদের




                  কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় গৃহকর্তা ও তার দুই ছেলেকে অপহরণের চেষ্টা চালানো হয়। গ্রামবাসীর বাধার মুখে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এ ঘটনায় নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছুরিকাঘাতে গুরুতর আহত আব্দুল মজিদ নামে একজনকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

                  গত রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভাদিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

                  গণমাধ্যমসূত্রে জানা যায়, পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৈয়দুল বশরের নেতৃত্বে এ হামলা চালানো হয়। সন্ত্রাসীরা এ সময় ২০-২৫ রাউন্ড গুলি ছোড়ে এবং ব্যবসায়ী আবদুর রশিদ সওদাগরসহ তার কলেজপড়ুয়া দুই ছেলে—হুমায়ুন রশিদ ও হারুনুর রশিদকে ঘর থেকে টানাহেঁচড়া করে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

                  ভুক্তভোগী ব্যবসায়ী আবদুর রশিদ সওদাগর জানান, ঈদের কয়েকদিন আগে সন্ত্রাসী দলের নেতা সৈয়দুল বশর তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে এ হামলা চালানো হয়। ঈদের আগে থেকেই আমাকে নিয়মিত চাঁদার জন্য চাপ দেওয়া হচ্ছিল। টাকা না দেওয়ায় তারা আমার বাড়িতে হামলা চালিয়ে আমাকে ও আমার ছেলেদের অপহরণের চেষ্টা করে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।

                  প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই মানুষ ঘর থেকে বের হয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।

                  এ বিষয়ে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। আমি ঘটনাটি জানার পরপরই খোঁজ নিয়েছি। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

                  উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান জানায়, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।


                  তথ্যসূত্র:
                  ১। ২০ লাখ টাকা চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি, আহত ৫
                  https://tinyurl.com/5xz2mse3
                  নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                  Comment


                  • #10
                    নোয়াখালীতে দুই কিশোর গ্রুপের সংঘর্ষে গ্যাং নেতা নিহত


                    নোয়াখালীর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কিশোর গ্যাং নেতা ও মাদক কারবারি মো. নীরব (২৬) নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে চারজন। এরই মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

                    গণমাধ্যমের বরাতে জানা যায়, গত রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের বাংলা বাজারে এ ঘটনা ঘটে। নিহত নীরব আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল গনির ছেলে।

                    স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নীরব চুরি, ডাকাতি, ছিনতাই, দখলসহ নানা অপরাধের সাথে যুক্ত ছিল। মাদক কারবার ও কিশোর গ্যাং লিডার ছিল সে। কিছু দিন আগে মাদক নিয়ে একই গ্রামের ইটভাটা শ্রমিক রুবেল মাঝির (২৮) ভাতিজার সাথে নীরবের বিরোধ দেখা দেয়।

                    ওই বিরোধের জেরে রোববার সকাল ১০টার দিকে নীরব তার তিন সহযোগীকে নিয়ে রুবেল মাঝির ওপর হামলা চালায়। ওই সময় ছুরিকাঘাতে রুবেল মাঝির তিন-চারজন অনুসারী আহত হয়। পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে দুপুর ১২টার দিকে নীরবের অনুসারীরা প্রতিপক্ষ রুবেলের বাড়ির সামনে চলে যায়। তখন রুবেলের লোকজন নীরবকে আটক করে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে নীরব মারা যায়।


                    তথ্যসূত্র:
                    ১। নোয়াখালীতে দুই গ্রুপের সংঘর্ষে কিশোর গ্যাং নেতা নিহত
                    https://tinyurl.com/2s488z76

                    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                    Comment


                    • #11
                      পদ্মায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত, নিহতদের জনপ্রতি ২৫ হাজার টাকা দিল সরকার




                      রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রোববার (২৯ মার্চ) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।

                      বাস দুর্ঘটনায় মোট ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ২৬ জনের মধ্যে রাজবাড়ী জেলার মৃত ১৮ জন রয়েছে। এই ১৮ জনের পরিবারের কাছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এককালীন ২৫ হাজার টাকা করে সরকারি সহায়তা দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা দেওয়া হবে। ২৬টি লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

                      গত ২৫ মার্চ বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।


                      তথ্যসূত্র:
                      ১। পদ্মায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
                      https://tinyurl.com/29cnpezt
                      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                      Comment


                      • #12
                        আসামে বিজেপি পুনরায় ক্ষমতায় এলে ‘মিঞা’ মুসলিমদের মেরুদন্ড ভেঙ্গে দেবে বলে মুখ্যমন্ত্রীর হুমকি



                        ভারতের আসাম রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার পুনরায় ক্ষমতায় আসলে ‘মিঞা’ মুসলিমদের মেরুদণ্ড ভেঙ্গে দেওয়ার ঘোষণা দিয়েছে হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

                        ২৭ মার্চ শুক্রবার রাজ্যের লখিমপুর জেলার ঢাকুয়াখানায় এক সমাবেশে বক্তব্য প্রদানের সময় সে এই ঘোষণা জানায়। সে আসামের বাঙ্গালি মুসলিমদের অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। তার ভাষায়, যারা বাংলাদেশ থেকে এসে আসামের জমি ও বাড়িঘর দখল করেছে, আমরা রাজনৈতিকভাবে তাদের হাত-পা ভেঙে দিয়েছি।

                        সে উগ্র ভাষায় হুমকি দেয় যে, এবার আমরা বাংলাদেশি ‘মিঞা’ মুসলিমদের মেরুদণ্ড ভেঙে দেব, যাতে তারা অসমীয়াদের সাথে সাহস দেখাতে না পারে।

                        ঐতিহাসিকভাবে ‘মিঞা’ শব্দটি দক্ষিণ এশীয় মুসলিম সংস্কৃতিতে একটি সম্মানসূচক বংশ পরিচয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আসামের সামাজিক-রাজনৈতিক আলোচনায় এটিকে অবমাননাকর পরিচয়ে রূপ দিয়েছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার।

                        সাধারণত বাঙালি বংশোদ্ভূত মুসলমানদের বোঝাতে আসামে ‘মিঞা’ শব্দটি ব্যবহৃত হয়। তাদেরকে বাংলাদেশ থেকে আসা অনিবন্ধিত অভিবাসী বলে অভিযুক্ত করে আসছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার।

                        ‘মিঞা’ সম্প্রদায়কে উদ্দেশ্য করে ধারাবাহিক বিতর্কিত মন্তব্য করে গেছে হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এর আগে সে বলেছিল, মিঞা মুসলিমদের “কষ্ট দেওয়া” তার কর্তব্য। এছাড়া ভোটার তালিকা থেকে “মিঞা মুসলিমদের” বাদ দিতে চাপ সৃষ্টির জন্য সে দলীয় কর্মীদের আহ্বান জানিয়েছিল।

                        তার এই বক্তব্যগুলো রাজ্যজুড়ে অভিবাসন, ভূমি অধিকার ও সাম্প্রদায়িক উত্তেজনা কেন্দ্রিক রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করেছে।

                        ২০১৬ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে আসাম জুড়ে একাধিক উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এরফলে বিশেষত বাংলাভাষী মুসলিম বসতিসমূহ নির্মূল করা হয়েছে। বর্তমানে অসংখ্য মুসলিম পরিবার ঘরবাড়ি ও আশ্রয় হারিয়ে মানবেতর জীবন অতিবাহিত করছেন।


                        তথ্যসূত্র:
                        1. https://tinyurl.com/4kx84bnf
                        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                        Comment


                        • #13
                          রাজধানীর মিরপুর থেকে ডিজিএফআই-এর সাবেক পরিচালক গ্রেপ্তার


                          ডিজিএফআই-এর সাবেক পরিচালক মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গণমাধ্যমের বরাতে জানা যায়, সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুরের ডিওএইচএস-এর ১২ নম্বর রোডের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

                          এর আগে এক-এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় ডিবির একটি সূত্র।

                          লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. আফজাল নাছের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইতে দায়িত্বপালন করে। ২০০৯ সালের ৫ নভেম্বর বরখাস্ত হয় সে।


                          তথ্যসূত্র:
                          ১। ডিজিএফআই-এর সাবেক পরিচালক গ্রেপ্তার
                          https://tinyurl.com/2th3fja4
                          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                          Comment

                          Working...
                          X