লেবাননে বর্বর ইসরায়েলি হামলায় নিহত ১৫, আহত ৫৫

৬ এপ্রিল, সোমবার লেবাননের বিভিন্ন এলাকায় বর্বর ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত এবং বহু লোক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈরুতের জ্নাহ এলাকায় একটি বিমান হামলায় পাঁচজন নিহত এবং ৫২ জন আহত হন। রাজধানীর পূর্বদিকে আইন সাদেহ এলাকায় একটি আবাসিক ভবনে হামলায় তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
এছাড়া, দক্ষিণ লেবাননের কফর হাত্তা শহরে বর্বর ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে চার বছর বয়সী এক শিশুও রয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২ মার্চ থেকে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত লেবাননে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৬১ জনে এবং আহত হয়েছেন ৪ হাজার ৪৩০ জন।
তথ্যসূত্র
1. Israeli attacks on Lebanon kill at least 15, ministry says
– https://tinyurl.com/2w7pr42t





Comment