Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি|| ৬ এপ্রিল, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি|| ৬ এপ্রিল, ২০২৬ ঈসায়ী

    লেবাননে বর্বর ইসরায়েলি হামলায় নিহত ১৫, আহত ৫৫



    ৬ এপ্রিল, সোমবার লেবাননের বিভিন্ন এলাকায় বর্বর ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত এবং বহু লোক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈরুতের জ্নাহ এলাকায় একটি বিমান হামলায় পাঁচজন নিহত এবং ৫২ জন আহত হন। রাজধানীর পূর্বদিকে আইন সাদেহ এলাকায় একটি আবাসিক ভবনে হামলায় তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

    এছাড়া, দক্ষিণ লেবাননের কফর হাত্তা শহরে বর্বর ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে চার বছর বয়সী এক শিশুও রয়েছে।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২ মার্চ থেকে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত লেবাননে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৬১ জনে এবং আহত হয়েছেন ৪ হাজার ৪৩০ জন।


    তথ্যসূত্র
    1. Israeli attacks on Lebanon kill at least 15, ministry says
    https://tinyurl.com/2w7pr42t
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানের সময় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ



    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে উচ্ছেদ অভিযান চলাকালে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।

    দৈনিক যুগান্তর জানায়, গত রোববার (৫ এপ্রিল) দুপুরে শিমরাইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য উচ্ছেদ অভিযানে বিঘ্ন ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পূর্বনির্ধারিত উচ্ছেদ অভিযান শুরুর আগে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির ছেলে যুবদল নেতা রিয়াজুল ইসলাম রিনাজ, রতন ও রানাসহ ১০ থেকে ১৫ জনের একটি দল শিমরাইল মোড় এলাকায় অবস্থান নিয়ে মহড়া দিচ্ছিল।

    একপর্যায়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদির গ্রুপের জিহাদ ও রবিনসহ ১০ থেকে ১২ জনের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনা তৈরি হয়।

    এ সময় পাশে থাকা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে; কিন্তু সংঘর্ষ আরও ছড়িয়ে পড়লে পুলিশ লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

    এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে একাধিকবার কল করে সাংবাদিকরা, তবে সে কল রিসিভ করেনি এবং মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদিরকে কল করা হলে সেও কলটি কেটে দেয়।


    তথ্যসূত্র:
    ১। না.গঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ
    https://tinyurl.com/2f33hrzy
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ভারতের কেরালায় ১৫ মাসে ৯০০ এরও অধিক ইসলামোফোবিক ঘটনা, অভিযুক্তদের তালিকায় রাজ্যের ক্ষমতাসীন নেতৃবর্গ




      ভারতের কেরালা রাজ্যে জানুয়ারি ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত এই ১৫ মাসে ৯০৯টি ইসলাম বিদ্বেষমূলক ঘটনা নথিভুক্ত হয়েছে। ইসলামোফোবিয়া রিসার্চ কালেক্টিভ (আইআরসি) নামক গবেষণা সংস্থা এই ঘটনাসমূহের রেকর্ড একত্রিত করেছে।

      ‎এইসব ঘটনার মধ্যে রয়েছে মুসলিমবিরোধী ঘৃণামূলক বক্তব্য, বৈষম্যমূলক আচরণ ও ইসলামবিরোধী মিথ্যা তথ্য প্রচারণা।

      ‎এগুলোর মধ্যে ২০২৫ সালে ৬৫৯টি ঘটনা রেকর্ড করা হয়েছে। অপরদিকে ২০২৬ সালের ১ম ৩ মাসে ২৫০টি ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে।

      ‎২০২৫ সালে কমপক্ষে ৬০টি ঘৃণামূলক বক্তব্য দিয়ে অভিযুক্তদের তালিকার শীর্ষে রয়েছে শ্রী নারায়ণ ধর্ম পরিপালানা (এসএনডিপি) জোগাম সংগঠনের সাধারণ সম্পাদক ভেল্লাপল্লি নাটেসান।

      ‎এছাড়া ৫০ এরও অধিক ঘৃণামূলক বক্তব্য দিয়েছে রাজনৈতিক বক্তা অ্যাডভোকেট এ. জয়শঙ্কর এবং বিজেপি নেতা পিসি জর্জ।

      ‎আইআরসি এর প্রতিবেদনের জানানো হয়, বিশেষত আইনি পদক্ষেপের অভাবের কারণে ইসলাম বিদ্বেষমূলক ঘটনাগুলোর মাত্রা ও ধরণ ছিল উদ্বেগজনক। বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা থাকায় অধিকাংশ ক্ষেত্রে এই সব ঘটনায় কেউ অভিযোগ দায়ের করে নি। কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ দায়ের করা হলেও পুলিশের সদিচ্ছার অভাব লক্ষ্যনীয়। এছাড়া সুপ্রিম কোর্ট এই ব্যাপারগুলোতে অধিকাংশ ক্ষেত্রে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে।

      ‎প্রাপ্ত তথ্যানুযায়ী, মুসলিম নেতা, রাজনীতিবিদ, সংগঠন, ধর্মীয় প্রতীক ও ধর্মীয় স্থানকে টার্গেট করে ঘৃণামূলক প্রচারণা ছড়ানো হয়েছে।

      ‎অল ইন্ডিয়া রেডিও এর প্রযোজক কে. আর. ইন্দিরার বিরুদ্ধে মুসলিম বিদ্বেষ ছড়ানোর গুরুতর অভিযোগ রয়েছে। ২০২৫ সালের এপ্রিলে একটি ফেসবুক পোস্টে সে লিখেছিল, কেবল হিন্দুত্ববাদী শোভাযাত্রা বা মিছিল করা যথেষ্ট নয়, মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের অস্ত্র তুলে নিতে এবং ব্যাপকভাবে হ্যাকিং আরম্ভ করতে হবে।

      ‎এর আগে ২০২০ সালে আসামের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) প্রেক্ষাপটে মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা শুরু করা উচিত বলে সে মন্তব্য করেছিল। সেসময় এক পোস্টে সে আসামের বাঙালি মুসলিমদের নাগরিকত্ব বাতিল করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখার পক্ষে উস্কানি দিয়েছিল। তবে এসব ঘটনায় অভিযুক্ত ইন্দিরার বিরুদ্ধে জোরালো কোনও ব্যবস্থা গ্রহণ করা হয় নি। বরং এই উগ্রবাদীর বিরুদ্ধে মামলাকারী বিপিদাস পুলিশের হেনস্থা ও ভয়ভীতির শিকার হয়েছিল।

      ‎আইআরসি এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, কেরালার পরিস্থিতি হতাশাজনক, যেখানে ইসলাম বিদ্বেষ ছড়ানোয় অভিযুক্তরা অবাধ স্বাধীনতা পায়, অপরদিকে সুবিচার প্রার্থীদের টার্গেট করা হয়।

      ‎হিন্দুত্ববাদী সংগঠন ও ব্যক্তি ছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রী, বিধায়ক ও ক্ষমতাসীন বামপন্থী নেতাদের অনেকের বিরুদ্ধে মুসলিম বিদ্বেষ ছড়ানোর অভিযোগ রয়েছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।



      ‎তথ্যসূত্র:
      ‎1. https://tinyurl.com/j2htkr7n
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        নোয়াখালীতে আগুনে পোড়া লাশ উদ্ধার



        ​ নোয়াখালীর চাটখিল উপজেলায় মো. খোকন (৩২) নামে এক যুবকের অর্ধগলিত পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর লাশটি আগুনে পোড়ানো হয় বলে ধারণা করা হচ্ছে। দৈনিক যুগান্তর জানায়, গত রোববার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রীর পোল সংলগ্ন ঝোপ থেকে এ লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত খোকন একই এলাকার হোসেন আলী পাটোয়ারী বাড়ির মো. ফারুক হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, খোকন পেশায় একজন দিনমজুর ছিল। গত ২ এপ্রিল রাত ১০টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে খোকন বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে শনিবার (৪ এপ্রিল) রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৯০) করা হয়। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা অন্যত্র তাকে পিটিয়ে-পুড়িয়ে হত্যা করে লাশ চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রীর পোল সংলগ্ন ঝোপের মধ্যে ফেলে যায়। পরে রোববার রাতে স্থানীয়রা ঝোপের মধ্যে অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, লাশটি পোড়ানো হয়েছে। তবে ফরেনসিক রিপোর্ট না পেলে এ ব্যাপারে মন্তব্য করা যাচ্ছে না। তবে এটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবার অজ্ঞাত নামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
        তথ্যসূত্র:
        ১। নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ
        https://tinyurl.com/swrx4rkr‎​
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          তনু হত্যার দীর্ঘ ১০ বছর পর তিন সেনা সদস্যের ডিএনএ পরীক্ষার নির্দেশ



          কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৬ এপ্রিল) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেয়।

          দৈনিক ইত্তেফাক সূত্রে জানা যায়, মামলার তদন্তের অগ্রগতি জানতে সম্প্রতি কুমিল্লার সংশ্লিষ্ট আদালত থেকে পিবিআইকে চিঠি দেওয়ার পরই সোমবার ওই তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হয়ে মামলার তদন্তের বিষয়ে আদালতে লিখিত প্রতিবেদন দেয়। এতে বিচারক সন্দেহভাজন ৩ জনের ডিএনএ করার নির্দেশ দেয়।

          মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই-ঢাকার পরিদর্শক মো. তরিকুল ইসলাম বলেন, আগেই তনুর ব্যবহারের কিছু কাপড় থেকে ৩ ব্যক্তির ডিএনএ প্রোফাইল করা হয়। এগুলো পরে আর ম্যাচ করা হয়নি। তাই আজ আদালত বলেছে সন্দেহভাজন ৩ জনের ডিএনএ করতে। ওই ৩ জন এরই মধ্যে সেনাবাহিনী থেকে অবসরে গিয়েছে।

          ওই কর্মকর্তা আরও জানায়, মামলার পরবর্তী তারিখে তদন্তের অগ্রগতি জানাতে বলেছে আদালত।

          আদালত সূত্রে জানা গেছে, এর আগে ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করাতে গিয়ে আর বাসায় ফেরেনি তনু। পরে বহু খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে একটি জঙ্গলের মধ্যে তার লাশ পাওয়া যায়। পরদিন তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

          শুরুতে থানা-পুলিশ, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দীর্ঘ সময় ধরে মামলাটি তদন্ত করেও কোনো রহস্য বের করতে পারেনি। সর্বশেষ পুলিশ সদর দপ্তরের নির্দেশে ২০২০ সালের ২১ অক্টোবর তনু হত্যা মামলার নথি পিবিআইয়ের ঢাকা সদর দপ্তরে হস্তান্তর করে সিআইডি। গত প্রায় চার বছর মামলাটি তদন্ত করেছেন পিবিআই সদর দপ্তরের পুলিশ পরিদর্শক মো. মজিবুর রহমান। সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে মামলাটির ষষ্ঠ তদন্ত কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন পরিদর্শক মো. তরিকুল ইসলাম।

          মামলার বাদী তনুর বাবা ইয়ার হোসেনও সোমবার আদালতে আসেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনে থাকার সময় বলেছিলেন, বিএনপি ক্ষমতার আসলে তনু হত্যার বিচার করবেন। আমি এখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মেয়ে হত্যার বিচার চাইবো। মেয়ের ছবি নিয়ে ঘুরছি।’

          ক্ষোভ প্রকাশ করে ইয়ার হোসেন আরও বলেন, দেশের সব হত্যার বিচার হইলেও আমার তনুর কেন বিচার হবে না। গত ১০ বছর ধরে বিচারের আশায় তনুর মাকে নিয়ে যে যেখানে বলেছে ছুটে গিয়েছি। এখন আর পারছি না।

          তথ্যসূত্র:
          ১। তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
          https://tinyurl.com/4s3d6dsk
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            পাবনায় স্বামী-স্ত্রীকে মারধর করে বেঁধে রেখে গভীর নলকূপের ৩টি ট্রান্সফরমার চুরি



            পাবনার চাটমোহরে বিলের মধ্যে স্বামী-স্ত্রীকে মারপিট করে বেঁধে রেখে বোরো স্কিম গভীর নলকূপের তিনটি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। গত ৫ এপ্রিল দিবাগত রাত ১টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী গ্রামের বিলে এ ঘটনা ঘটে।

            গণমাধ্যম সূত্রে জানা যায়, বোয়াইলমারী গ্রামের বিলের স্কিম ডিপটিউবওয়েল পাহারা ও রক্ষণা বেক্ষনের দায়িত্বে ছিলেন একই ইউনিয়নের ধানকুনিয়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে আনিস হোসেন। সে দীর্ঘ দিন যাবৎ ওই ডিপটিউবওয়েল দেখভাল করতেন। সোমবার দিবাগত রাতে ডিপটিউবওয়েলের ঘরে তার স্ত্রীসহ ঘুমিয়ে থাকা অবস্থায় রাত ১টার দিকে ১০/১৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘর ঘিরে ফেলে। এসময় মুখোশধারী ব্যক্তিরা ডিপটিউবওয়েলের ঘরে ঢুকে পাহারাদার আনিস ও তার স্ত্রীকে বেধড়ক পিটুনি দিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং দুজনের মুখে টেপ লাগিয়ে দেয়। এরপর সংঘবদ্ধ চক্রটি ডিপটিউবওয়েলের পাশে বৈদ্যুতিক খুটি থেকে তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়।

            সকালে স্থানীয় এলাকাবাসী আহতাবস্থায় তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


            তথ্যসূত্র:
            ১। স্বামী-স্ত্রীকে মারধর করে বেঁধে ৩টি ট্রান্সফরমার চুরি
            https://tinyurl.com/ybp9tf6e
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X