Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি|| ১২ এপ্রিল, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি|| ১২ এপ্রিল, ২০২৬ ঈসায়ী

    কুষ্টিয়ায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ক্লাসরুমে আটকে রেখে ধর্ষণ, রাতে অচেতন অবস্থায় উদ্ধার করল স্বজনরা



    কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে শ্রেণিকক্ষে আটকে রেখে ধর্ষণ করেছে স্কুলের পিয়ন হামিদুল ইসলাম। এরপর ঘাতক পিয়ন ওই ছাত্রীকে স্কুলে আটকে রাখে। পরে রাত ৮ টায় ওই ছাত্রীর স্বজনরা স্কুল থেকে হাত-পা ও মুখ বাঁধা অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

    এ ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন হামিদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে মিরপুর থানা পুলিশ। এর আগে শুক্রবার (১০ এপ্রিল) রাতে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে পিয়ন হামিদুলের নাম উল্লেখ করে একটি ধর্ষণ মামলা করেন।

    জানা যায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে ওই ছাত্রী এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অংশ নিতে বিদ্যালয়ে যায়। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত ৮টার দিকে তারা বিদ্যালয়ে গিয়ে পিয়ন হামিদুলের কাছে মেয়েটির খোঁজ জানতে চান। এ সময় পিয়ন দাবি করে, বিদ্যালয়ে কেউ নেই এবং সে চাবি দিতেও অস্বীকৃতি জানায়। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। এরপরও পিয়ন চাবি দিতে রাজি না হওয়ায় তার আচরণে সন্দেহ সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয়রা তার সঙ্গে ধস্তাধস্তি করে চাবি নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন। পরে সেখান থেকে ওই ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

    পরে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে ওই ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করে ধর্ষণের আলামত পাওয়া গেছে। সে বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে এবং হাসপাতালের গাইনি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।


    তথ্যসূত্র:
    ১। ক্লাসরুমে ছাত্রীকে ধর্ষণ করলেন বিদ্যালয়ের পিয়ন, অতঃপর…
    https://tinyurl.com/2m9muv8j
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    উত্তরপ্রদেশে জুমআ’র সময়ে এক হিন্দুত্ববাদীর জুতা পায়ে মসজিদে প্রবেশ ও লাউডস্পিকারের সংযোগ কর্তন



    ১০ই এপ্রিল শুক্রবার ভারতের উত্তরপ্রদেশে জুমআ’র নামাজের সময় মসজিদে জুতা পায়ে প্রবেশ করে এক হিন্দুত্ববাদী পুলিশ কনস্টেবল। ‘শব্দ দূষণ’ সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ তুলে সে মসজিদের লাউড স্পিকারের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

    রাজ্যের লখনউতে আলিজান মসজিদে এই ঘটনা ঘটে। সেসময় মসজিদে এক উত্তেজনাপূর্ণ ও সংঘাতময় পরিবেশ তৈরি হয়।

    সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, মুসল্লিরা সে উগ্রবাদী কনস্টেবলকে ঘিরে ধরেছিল। উক্ত কনস্টেবল মুসলিমদের বিরুদ্ধে ‘গুন্ডাগিরি’ ও ‘দাদাগিরি’ করছে বলে অভিযোগ তুলে ভুক্তভোগী মুসল্লিরা। তারা প্রশ্ন তুলেছেন, মুসলিমদের ইবাদত চলাকালীন বিনা অনুমতিতে কিভাবে মসজিদে প্রবেশ করতে পারে এই হিন্দু কনস্টেবল?

    ভিডিও: https://x.com/i/status/2042626324431335619

    প্রত্যক্ষদর্শী মুসল্লিদের জোরালো অভিযোগ, ইবাদত চলাকালীন সময়ে এই উগ্র অফিসার জুতা পায়ে মসজিদে প্রবেশ করেছে, সে লাউডস্পিকারের সংযোগ কেটে দিয়েছিল, যা মুসলমানদের প্রতি অত্যন্ত অপমানজনক আচরণ।

    অভিযুক্ত পুলিশ আরও হুমকি দেয়, ‘তুমলোগ নামাজ পড়নে কে লায়ক নেহি রহোগে’। অর্থাৎ তোমরা আর নামাজ পড়ার যোগ্য থাকবে না।

    ঘটনাস্থলে পুলিশের আরও একজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত হয়। সেখানে তুমুল তর্ক-বিতর্ক আরম্ভ হয়। এক পর্যায়ে পরিস্থিতি শান্ত হয়ে আসে।

    প্রত্যক্ষদর্শীদের সুস্পষ্ট সাক্ষী প্রমাণ থাকা সত্ত্বেও জুতা পায়ে মসজিদে প্রবেশ ও লাউডস্পিকারের সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ অস্বীকার করেছে হিন্দুত্ববাদী পুলিশ।

    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/jhkxw8f8
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      দুপুরে জামিনের পর বিকেলেই কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন



      হত্যা চেষ্টা মামলায় দুপুরে জামিন পাওয়ার পর বিকেলেই কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গণমাধ্যমের বরাতে জানা যায়, রোববার (১২ এপ্রিল) বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে জামিনে মুক্তি দেয়া হয়।

      কাশিমপুর কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারে জামিননামা পৌঁছানোর পরই যথাযথ প্রক্রিয়া অনুযায়ী বিকেলে তাকে মুক্তি দেয়া হয়েছে।

      এর আগে গত ৭ এপ্রিল ভোরে শিরীন শারমিন চৌধুরীকে ধানমন্ডিস্থ তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওইদিনই তাকে জুলাই আন্দোলনের সময়ের আশরাফুলকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে দুটি হত্যা চেষ্টা ও চারটি হত্যা মামলা রয়েছে।

      তথ্যসূত্র:
      ১। দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত শিরীন শারমিন
      https://tinyurl.com/4eatp96d
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        কুষ্টিয়ায় নিহত ভণ্ড পীর ‘শ্রী কালান্দর’ বা ‘শামীম কৃষ্ণ’ ধারাবাহিকভাবে ইসলাম অবমাননা করত



        কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় এক ভণ্ড পীর ধারাবাহিকভাবে ইসলাম অবমাননা করে আসছিল। সম্প্রতি সে পবিত্র কুরআন ও মুসলিম জাতীকে নিয়ে চরম ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করে। ইসলাম অবমাননার একটি ভিডিও ছড়িয়ে পড়লে গত ১১ এপ্রিল স্থানীয় এলাকাবাসী ওই ভণ্ড পীরের আস্তানায় গণহামলা চালায়। এ সময় বিক্ষুব্ধ জনতার পিটুনিতে ওই ভণ্ড নিহত হয়।

        গণমাধ্যম সূত্রে জানা যায়, সূফিবাদী এ ভণ্ডের নাম আব্দুর রহমান ওরফে শামিম। সে ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামের মৃত জেসের আলী মাস্টারের ছেলে। সে দীর্ঘদিন ধরে এলাকাটিতে হিন্দু, খ্রিস্টান ও বিভিন্ন মতাদর্শের সমন্বয়ে একটি আস্তানা গড়ে তুলে। কখনো সে নিজেকে ‘শ্রী জাহাঙ্গীর, কখনো ‘শামীম কৃষ্ণ’ বা অন্যান্য নামে পরিচয় দিত। তার চিন্তাচেতনা এমন ছিল যে, বিভিন্ন ধর্মের উপাদান মিশিয়ে সে একটি মিশ্র ধর্ম প্রচারের চেষ্টা করত।

        স্থানীয়রা জানান, গত শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘কুরআন যে তৈরি করেছে সেও মূর্খ, যারা পড়ে তারাও মূর্খ’ (নাউযুবিল্লাহ)। অর্থাৎ কুরআন মহান আল্লাহ তা’লার নাযিলকৃত বাণী নয়, এটি রাসূল (ﷺ) কর্তৃক প্রণীত (নাউযুবিল্লাহ)।

        এই ভিডিও ছড়িয়ে পড়ার এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ওই ভণ্ডের আস্তানায় হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে এলাকার বিক্ষুব্ধ জনতা ওই দরবারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় হামলাকারীরা শামীম কৃষ্ণসহ তার অনুসারী জুবায়ের, জামিরুন্নেছা ও খোকনকে পিটিয়ে আহত করে।

        উল্লেখ্য যে, এর আগে ২০২১ সালে ইসলাম অবমাননার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে প্রশাসন তাকে ছেড়ে দিলে পুনরায় সে পূর্বের মতোই ইসলাম বিদ্বেষী কার্যক্রম চালিয়ে আসছিল।

        তথ্যসূত্র:
        ১। কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন
        https://tinyurl.com/mv4ksvkw
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          মোহাম্মদপুরে কিশোর গ্যাং নেতা ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা




          ঢাকার মোহাম্মদপুর এলাকায় ‘আধিপত্যের বিরোধে’ এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। জানা গেছে, নিহত ওই যুবক কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপের’ হোতা ইমন ওরফে এলেক্স ইমন। তার বিরুদ্ধে ছিনতাই, হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।

          গণমাধ্যমের বরাতে জানা যায়, রবিবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধের ঢালে প্রতিপক্ষের কয়েকজন মিলে তাকে কুপিয়ে আহত করে। সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মো. সাইফ (২৩), তুহিন (২০) ও মো. রাব্বি কাজী (২৫) নামের তিনজনকে পুলিশ আটক করেছে।

          মোহাম্মদপুর জোনের পুলিশের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানায়, ‘এলেক্স ইমন গ্রুপ ও আরমান-শাহরুখ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি হয়। তখনই ইমনকে ছুরিকাঘাত করা হয়।’

          রায়েরবাজার এলাকায় ‘এলেক্স ইমন গ্রুপ’ ও ‘আরমান-শাহরুখ গ্রুপের’ মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রবিবার বিকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেখানেই প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইমন গুরুতর আহত হয়।

          একটি সিসিটিভি ভিডিওতে দেখা যায়, অস্ত্র হাতে একটি দল আরেক দলকে ধাওয়া করছে। ওই সময়ে ইমন পড়ে যায়, তার হাতেও ধারালো অস্ত্র ছিল। এ সময় প্রতিপক্ষ তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে।

          ধারালো অস্ত্রের কোপে ইমনের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া হাঁটু, হাতসহ শরীরের বিভিন্ন অংশে অসংখ্য কোপের আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


          তথ্যসূত্র:
          ১। মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের হোতা ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
          https://tinyurl.com/58yeujzb
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment

          Working...
          X