Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ৫ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ২৩ মে, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ৫ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ২৩ মে, ২০২৬ ঈসায়ী

    রাস্তায় নামাজ পড়লে কঠোর ব্যবস্থা, কিন্তু হিন্দু তীর্থযাত্রায় অনুমতি, হিন্দুত্ববাদী নেতাদের সুস্পষ্ট দ্বিচারিতা



    রাস্তায় নামাজ পড়ার বিরুদ্ধে নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ভারতে উত্তরাখণ্ডের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তার মতে, নামাজের স্থান কেবল মসজিদ ও ঈদগাহের মতো নির্ধারিত স্থানে হওয়া উচিত। সে সতর্ক করে বলেছে, রাস্তায় নামাজ আদায়ের মাধ্যমে কেউ যানজট বা আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ২২ মে মুসলিম মিরর সংবাদমাধ্যমে নিউজটি তুলে ধরা হয়।

    অপরদিকে চারধাম তীর্থযাত্রার নামে লক্ষ লক্ষ হিন্দু উত্তরাখণ্ডে আসে। এই সময় হিন্দু তীর্থযাত্রীদের রাস্তায় চলাচলে বাধা দেয় এমন কোনও ক্রিয়াকলাপ সহ্য করা হবে না বলে সে হুঁশিয়ারি জানিয়েছে।

    এর আগে একই রূপ ইসলাম বিরোধী অবস্থান প্রকাশ করেছিল উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং পশ্চিমবঙ্গের সদ্য শপথ নেওয়া হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    রাস্তায় নামাজ বনাম হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠান: একটি তুলনামূলক বিশ্লেষণ

    মুসলমান পুরুষরা সাধারণত মসজিদেই ফরজ নামাজ আদায় করে থাকে। তবে জুমা’র নামাজ, দুই ঈদের নামাজ কিংবা জানাযার নামাজের সময় মুসল্লিদের সংখ্যা বেশি হলে বাস্তবতার প্রেক্ষিতে খুব অল্প সময়ের জন্য রাস্তায় নামাজ পড়ার প্রয়োজন পড়ে।

    অপরদিকে সারাবছরই হিন্দু ধর্মাবলম্বীরা শিরকি পূজার আয়োজন ও বিভিন্ন উৎসব পালন করে থাকে। এই সকল উৎসবে তারা রাস্তার ধারে বা খোলা মাঠে পূজা মন্ডব স্থাপন করে। এছাড়া ধর্মীয় তীর্থযাত্রার নামে সারাবছর বিভিন্ন দিনে লক্ষ লক্ষ হিন্দু রাস্তায় নেমে আসে।

    রথযাত্রা, দুর্গাপূজা বিসর্জন শোভাযাত্রা, জন্মাষ্টমী শোভাযাত্রা, রাম নবমী শোভাযাত্রা, চারধাম যাত্রা, কুম্ভ মেলা, গণেশ বিসর্জন শোভাযাত্রা, গঙ্গাসাগর মেলা প্রভৃতি ইস্যুকে কেন্দ্র করে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী বছরের বিভিন্ন সময় সমবেত হয়, যা রাস্তাঘাটে ব্যাপক যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। এছাড়া হিন্দুদের মন্দির, বিভিন্ন উৎসব ও তীর্থযাত্রায় উচ্চশব্দে গানবাদ্য বাজানো একটি স্বাভাবিক ব্যাপার, যা মারাত্মক শব্দ দূষণ ঘটায়। ফলস্বরূপ এই সকল শিরকি আয়োজন অসুস্থ, শিশু, বৃদ্ধ ও দুর্বলদের জন্য তীব্র ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

    অথচ ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার যান চলাচলে ব্যাঘাত হচ্ছে বলে কেবল রাস্তায় সাময়িক সময়ের জন্য নামাজ পড়ার মতো বিষয়কে টার্গেট করেছে। শব্দ দূষণের কারণে হিসেবে মাইকে আজান ও মাইক ব্যবহার করে অল্প সময়ের জন্য ফরজ নামাজ আদায় করাকে তারা শুধু লক্ষ্যবস্তু বানিয়েছে।

    নামাজের বিরুদ্ধে হিন্দুত্ববাদী নেতাদের এই কঠোর অবস্থান অবস্থান কেবল তাদের ইসলাম ও মুসলিম বিদ্বেষেরই বহিঃপ্রকাশ বলে মনে করছে বিশ্লেষকগণ।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/5n7ubuze
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    কুড়িগ্রামে রাসূল (ﷺ) ও উম্মুল মু’মিনীন হযরত আয়িশা রাদিয়াল্লাহু আনহা-কে নিয়ে কটুক্তি



    কুড়িগ্রামের রাজারহাট এলাকায় রাসূল (ﷺ) ও তাঁর স্ত্রী উম্মুল মু’মিনীন হযরত আয়িশা রাদিয়াল্লাহু আনহা-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার উমরমজিদ ইউনিয়নের নওদাবস বড়বাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম মাইদুল ইসলাম মানিক।

    গণমাধ্যম সূত্রে জানা যায়, মানিক তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে রাসূল (ﷺ) ও তাঁর স্ত্রী উম্মুল মু’মিনীন হযরত আয়িশা রাদিয়াল্লাহু আনহা-কে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর একটি পোস্ট দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

    এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিলে রাজারহাট থানা পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।


    তথ্যসূত্র:
    ১। নবী (সা.) ও আয়েশা (রা.)-কে নিয়ে কটুক্তি, যুবক আটক
    https://tinyurl.com/5hftsxys
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ভারতের রাজধানী দিল্লিতে গরু ও প্রকাশ্যে কোরবানি নিষিদ্ধ করে পুনরায় নির্দেশ জারি



      ভারতের রাজধানী দিল্লিতে গরু, মহিষ ও উট জাতীয় পশু কোরবানি সম্পূর্ণ বেআইনি বলে পুনরায় ঘোষণা জানিয়েছে হিন্দুত্ববাদী প্রশাসন। প্রশাসন সতর্ক করেছে যে, কেউ গরু ও এই জাতীয় পশু কোরবানির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

      ২২ মে একটি এক্স পোস্টে এই সংক্রান্ত নির্দেশনাগুলো স্পষ্টভাবে তুলে ধরেছে দিল্লির হিন্দুত্ববাদী মন্ত্রী কপিল মিশ্র।

      সে আরও জানায়, রাস্তা, গলি ও খোলা জায়গার মতো প্রকাশ্য স্থানে পশু কোরবানি কঠোরভাবে নিষিদ্ধ। কেবলমাত্র অনুমোদিত পশুগুলো নির্ধারিত স্থানে কোরবানি করা যাবে।

      স্যানিটেশন ঝুঁকি ও পরিবেশ দূষণের প্রসঙ্গ উল্লেখ করে সে বলেছে, কোরবানির বর্জ্য নর্দমা, ড্রেন বা পাবলিক প্লেসে ফেলে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এই সকল নিয়ম কেউ লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সে হুঁশিয়ারি জানিয়েছে।

      আসন্ন ঈদ-উল-আযহার পূর্বে উক্ত নির্দেশনাগুলো মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ ও সামাজিকভাবে কোণঠাসা করে রাখার সুস্পষ্ট ইঙ্গিত বহন করছে।


      তথ্যসূত্র:
      1. https://tinyurl.com/4e5cj3ev
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        এবার চট্টগ্রামে এক দিনে তিন শিশুকে ধর্ষণচেষ্টা



        চট্টগ্রাম নগরে এবার এক দিনে তিন শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) নগরের ডবলমুরিং ও বায়েজিদ বোস্তামী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

        গণমাধ্যম সূত্রে জানা যায়, ডবলমুরিং থানা এলাকায় ৭ ও ১১ বছরের দুই শিশুকে ডেকে নিয়ে খালি একটি প্লটে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। বিষয়টি আশপাশের লোকজন দেখতে পেয়ে অভিযুক্ত মো. এহসানকে (৫৫) ধরে গণপিটুনি দেন। এরপর পুলিশ আসামিকে আটক করতে গেলে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন।

        পরে লোকজনকে কোনভাবে বুঝিয়ে পুলিশ আসামি এহসানকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এহসানকে আসামি করে এক শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ডবলমুরিং থানায় মামলা করেছেন। গ্রেপ্তার এহসান একটি বাসার নিরাপত্তাকর্মী।

        অন্যদিকে, বায়েজিদ বোস্তামী থানা এলাকায় চকলেট দেওয়ার কথা বলে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী মো. হাসান। শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন আছে।

        বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানায়, পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় প্রতিবেশী মো. হাসানকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।


        তথ্যসূত্র:
        ১। এবার এক দিনে চট্টগ্রামে তিন শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২
        https://tinyurl.com/knr4s3jt
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment

        Working...
        X