Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৪ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ১১ জুন, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৪ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ১১ জুন, ২০২৬ ঈসায়ী

    প্রাথমিকে ফের যুক্ত হচ্ছে বিতর্কিত সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা বিষয়, নিয়োগ দেয়া হবে ৬০ হাজার শিক্ষক



    বিভিন্ন ইসলামি সংগঠন ও আলেম-উলামাদের প্রতিবাদের মুখে অন্তর্বর্তী সরকারের আমলে বাতিল হওয়া প্রাথমিক বিদ্যালয়ের সংগীত শিক্ষক নিয়োগের উদ্যোগটি পুনরায় কার্যকর করতে যাচ্ছে বর্তমান বিএনপি সরকার।

    গণমাধ্যম সূত্রে জানা যায়, বিএনপি সরকার সরকারি প্রাথমিকে শুধুমাত্র গানের শিক্ষকই নয় বরং সাথে সংগীত, নৃত্যকলা, নাট্যকলা, চারুকলা ও ক্রীড়া বিষয় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আর এ জন্য অন্তত ৬০ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

    ববি হাজ্জাজ জানায়, দেশে প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্যকলা ও ক্রীড়াভিত্তিক শিক্ষা সম্প্রসারণে ভবিষ্যতে বিপুলসংখ্যক বিশেষায়িত শিক্ষক ও প্রশিক্ষকের প্রয়োজন হবে। এতে সংগীত, নৃত্যকলা, চারুকলা, নাট্যকলা ও ক্রীড়া বিষয়ে শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আগামী ৫ বছরে এ খাতে প্রায় ৫০-৬০ হাজার নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

    গত বুধবার (১০ জুন) দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগীত, নৃত্যকলা, নাট্যকলা ও চারুকলা বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় প্রতিমন্ত্রী এসব কথা বলেছে।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্যকলা ও সাংস্কৃতিক শিক্ষার সম্প্রসারণ, নতুন কারিকুলাম প্রণয়ন এবং দক্ষ শিক্ষক তৈরির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা এ সভা আয়োজন করা হয়।

    ববি হাজ্জাজ আরও জানায়, সরকারের নির্বাচনি ইশতেহার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত শিক্ষা-দর্শন অনুযায়ী দেশের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা হবে।

    গণশিক্ষা প্রতিমন্ত্রী আরও জানায়, আমরা চাই সংগীত,নাট্যকলা ও নৃত্যকলাকে শুধু সহশিক্ষা কার্যক্রম হিসেবে নয়, বরং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে। এজন্য কারিকুলাম উন্নয়নের পাশাপাশি দক্ষ শিক্ষক তৈরির বিষয়েও এখন থেকেই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

    সভায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব, দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের চেয়ারম্যানসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিল।

    মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২৭ সালে প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির জন্য শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই ৪টি অধ্যায়ে চারু ও কারুকলা,সংগীত, নৃত্যকলা এবং নাট্যকলা অন্তর্ভুক্ত থাকবে। আর ২০২৮ সালে নতুন কারিকুলামে বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে যুক্ত হবে।


    তথ্যসূত্র:
    ১। প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক
    https://tinyurl.com/462mme5p
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দিতে গিয়ে সংঘর্ষে প্রাণ গেল যুবকের


    নোয়াখালীর সেনবাগে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আরাফাত হোসেন ফাহিম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হন। সংঘর্ষের পর পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল আসামি হারুন মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে।

    গত বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে সেনবাগ থানার নবীপুর ইউনিয়নের সোমবারিয়া বাজার সংলগ্ন বেলাল মাস্টারের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

    গণমাধ্যম সূত্র জানায়, ওই রাতে দেবী সিংহপুর গ্রামের হারুন মিয়া, মমিন (২২) ও জাহাঙ্গীর (২৪) একত্রে গাঁজা সেবন করছিল। একই গ্রামের আরাফাত হোসেন ফাহিম, রিফাত (২৩) ও শাকিব (২১) তাদের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগ্বি‌তণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

    সংঘর্ষে হারুন, আরাফাত ও শাকিবসহ উভয় পক্ষের মোট চারজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত হোসেন ফাহিমের মৃত্যু হয়।


    তথ্যসূত্র:
    ১। মাদক সেবনে বাধা দিতে গিয়ে প্রাণ গেল যুবকের, মূল আসামি গ্রেপ্তার
    https://tinyurl.com/59bffsew
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা



      নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় হিমেল নামের ২১ বছর বয়সী এক মাদকাসক্ত তরুণকে আটক করেছে পুলিশ। গত বুধবার (১০ জুন) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের গোদনাইল এসও রোড এলাকায় এই ঘটনা ঘটে।

      ঘটনার পর ভুক্তভোগী শিশুর মায়ের বিচক্ষণতায় অভিযুক্ত যুবককে ঘরের ভেতর আটকে রাখা সম্ভব হয়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে হেফাজতে নেয়।

      গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির পরিবার এবং অভিযুক্ত হিমেল ওই এলাকার সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের বাড়ির পাশাপাশি দুটি ফ্ল্যাটে ভাড়া থাকে। বুধবার বিকেলে হিমেল প্রতিবেশী ওই শিশুটিকে কৌশলে নিজের ঘরে ডেকে নেয়। এরপর সে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি চিৎকার শুরু করে। মেয়ের চিৎকার শুনে মা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং নিজের সন্তানকে উদ্ধার করেন। একই সাথে তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে হিমেলকে ঘরের ভেতর আটকে ফেলেন এবং প্রতিবেশীদের বিষয়টি জানান।

      ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং ওই বাড়িটি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতার ভিড় সামাল দিতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে অবহিত করা হয়। সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত সেখানে পৌঁছায় এবং অবরুদ্ধ ঘর থেকে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

      সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানায়, ‘আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা অভিযুক্তকে ঘরের মধ্যে আটকে রাখেন। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।’


      তথ্যসূত্র:
      ১। নারায়ণগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, মায়ের বুদ্ধিমত্তায় যুবক আটক
      https://tinyurl.com/42my2w62
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট



        প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সফরকে কেন্দ্র করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় আধা কিলোমিটার কাঁচা সড়কে ইট ও বালু ফেলে দ্রুত চলাচল উপযোগী করে তোলে। তবে সফর শেষে ওই সড়ক থেকে ইট অপসারণের ঘটনা ঘটেছে, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

        গণমাধ্যম সূত্রে জানা যায়, তারেক রহমানের সফরের আগে অল্প সময়ের মধ্যে সড়কটি প্রস্তুত করতে ভাড়া করা ইট ব্যবহার করা হয়েছিল। পরে সেই ইট সরিয়ে নেওয়া হলে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।

        এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, এটি কোনো স্থায়ী সড়ক নির্মাণকাজ ছিল না; বরং ভবিষ্যৎ উন্নয়নকাজের প্রস্তুতির অংশ হিসেবে সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে সরকারি অর্থায়নে ভাড়া করা উপকরণ ব্যবহার করে এ ধরনের অস্থায়ী সড়ক নির্মাণের বিধান ও আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা।

        স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, নশিপুর ইউনিয়ন পরিষদ থেকে চৌকির খাল হয়ে জিয়াবাড়ী পর্যন্ত প্রায় ৫০০ মিটার সড়ক পাকাকরণের জন্য আগেই ৮৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের কার্যাদেশও দেওয়া হয়। প্রকল্পের আওতায় সড়কটি কার্পেটিং করা হবে।

        জানা গেছে, গত ২০ এপ্রিল তারেক রহমান বগুড়া সফরে এসে বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে। সফরকে কেন্দ্র করে সড়কটিকে দ্রুত চলাচল উপযোগী করতে ইট দিয়ে সোলিং করা হয়।


        তথ্যসূত্র:
        ১। প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট
        https://tinyurl.com/8x59w7nw
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          গোপালগঞ্জে চালককে খুন করে ইজিবাইক চুরি, আটক ২



          গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের পাঁচদিন পর শহিদুল মাতুব্বর (৩৫) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে৷ গত বুধবার (১০ জুন) বিকেলে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের পন্থাপাড়া এলাকার কাটাখাল নামক স্থান থেকে লাশটি উদ্ধার করে মুকসুদপুর থানা পুলিশ।

          এর আগে গত মঙ্গলবার শহিদুলের ছিনতাই হওয়া ইজিবাইকটি মুকসুদপুর উপজেলার সিন্দয়া ঘাট থেকে উদ্ধার করে পুলিশ৷ সেই সূত্র ধরে বুধবার সকালে এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শহিদুলের প্রতিবেশী কমলাপুর গ্রামের মৃত আবু শেখের ছেলে নূর হোসেন শেখ মাইকেল (৩৫) ও একই গ্রামের কাশেম শেখের ছেলে পলাশ শেখকে (৩৪) আটক করে।

          তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়।

          ইজিবাইক চালক শহিদুল মাতুব্বরের ছোট ভাই সাহিদুল মাতুব্বর বলেন, গত শনিবার (৬ জুন) সকাল ১০টার দিকে আমার ভাই ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। তারপর আর বাড়িতে ফিরে আসেনি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে আমরা পাইনি। পরের দিন পরিবারের পক্ষ থেকে মুকসুদপুর থানায় একটি জিডি দায়ের করা হয়।


          তথ্যসূত্র:
          ১। নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২
          https://tinyurl.com/49dp6ejy
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment

          Working...
          X