কথিত মাদকবিরোধী অভিযানের নামে দখলদার ভারত কর্তৃক আরও এক কাশ্মীরি মুসলিমের স্থাবর সম্পত্তি জব্দ

অধিকৃত জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় আরও এক কাশ্মীরি মুসলিমেব স্থাবর সম্পত্তি জব্দ করেছে দখলদার ভারতীয় প্রশাসন। ভুক্তভোগী মুসলিমের নাম ফারুক আহমেদ।
১৫ জুন কাশ্মীর মিডিয়া সার্ভিসের খবরে বলা হয়েছে, দখলদার ভারতীয় পুলিশ শোপিয়ানের জাইনাপুরা এলাকায় ভুক্তভোগীর ১১.৬১ লক্ষ রূপির অধিক মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।
ফারুক আহমেদ মাদক পাচারের সাথে সম্পৃক্ত বলে মিথ্যা অজুহাত দাঁড় করেছে দখলদার পুলিশ।
উল্লেখ্য যে, কথিত মাদকবিরোধী অভিযানের আড়ালে কাশ্মীরিদের বাড়িঘর, জমি এবং অন্যান্য সম্পত্তি বাজেয়াপ্ত করে যাচ্ছে দখলদার দিল্লি প্রশাসন। এর মাধ্যমে তারা স্থানীয় জনগণকে আতঙ্কে রাখা, তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা এবং অস্থানীয় হিন্দুদের কাছে বাজেয়াপ্ত সম্পদগুলো হস্তান্তরের মাধ্যমে জনসংখ্যাগত পরিবর্তনের অপচেষ্টা জারি রেখেছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/ympnw6rz






Comment