Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৯ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ১৬ জুন, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৯ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ১৬ জুন, ২০২৬ ঈসায়ী

    কথিত মাদকবিরোধী অভিযানের নামে দখলদার ভারত কর্তৃক আরও এক কাশ্মীরি মুসলিমের স্থাবর সম্পত্তি জব্দ



    অধিকৃত জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় আরও এক কাশ্মীরি মুসলিমেব স্থাবর সম্পত্তি জব্দ করেছে দখলদার ভারতীয় প্রশাসন। ভুক্তভোগী মুসলিমের নাম ফারুক আহমেদ।

    ১৫ জুন কাশ্মীর মিডিয়া সার্ভিসের খবরে বলা হয়েছে, দখলদার ভারতীয় পুলিশ শোপিয়ানের জাইনাপুরা এলাকায় ভুক্তভোগীর ১১.৬১ লক্ষ রূপির অধিক মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।

    ফারুক আহমেদ মাদক পাচারের সাথে সম্পৃক্ত বলে মিথ্যা অজুহাত দাঁড় করেছে দখলদার পুলিশ।

    উল্লেখ্য যে, কথিত মাদকবিরোধী অভিযানের আড়ালে কাশ্মীরিদের বাড়িঘর, জমি এবং অন্যান্য সম্পত্তি বাজেয়াপ্ত করে যাচ্ছে দখলদার দিল্লি প্রশাসন। এর মাধ্যমে তারা স্থানীয় জনগণকে আতঙ্কে রাখা, তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা এবং অস্থানীয় হিন্দুদের কাছে বাজেয়াপ্ত সম্পদগুলো হস্তান্তরের মাধ্যমে জনসংখ্যাগত পরিবর্তনের অপচেষ্টা জারি রেখেছে।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/ympnw6rz
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    অধিকৃত জম্মু শহরে আরও এক দখলদার বিএসএফ সদস্য নিজেকে গুলি করে আত্মহত্যা করেছে


    দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও গুলিবর্ষণে ১৫ জুন, সোমবার গাজা ভূখণ্ডে কমপক্ষে চার ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

    গাজার চিকিৎসকদের বরাতে রয়টার্স জানিয়েছে, কেন্দ্রীয় গাজার জাওয়াইদা শহরে ইসরায়েলি বিমান হামলায় এক নারী শহীদ হন। অপর এক হামলায় নুসেইরাত শরণার্থী শিবিরে আরও একজন প্রাণ হারান। পরে সোমবার গাজা সিটির একটি ভবনের ছাদে ইসরায়েলি হামলায় এক চিকিৎসক ও তার পুত্র শহীদ হয়েছেন বলেও জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

    উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি হলেও, তা সন্ত্রাসী ইসরায়েলের বর্বর হামলা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরায়েলের হামলায় প্রায় ৯৮৬ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং হাজার হাজার আহত হয়েছেন। অক্টোবর ২০২৩ থেকে দখলদার ইসরায়েলের গণহত্যায় গাজায় প্রায় ৭৩ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে জানা গেছে।

    তথ্যসূত্র
    1. Israeli fire kills four in Gaza, mediators hold more ceasefire talks
    https://tinyurl.com/3hzyp8jz
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ৪ দিন ধরে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’





      কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ-এর অবৈধ পুশইনের শিকার হয়ে চার শিশুসহ ১২ জন ব্যক্তি গত শুক্রবার (১২ জুন) ভোর থেকে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় চিকিৎসাসেবার সংকটের পাশাপাশি তীব্র গরম, রোদ ও বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করায় তারা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

      দৈনিক ইত্তেফাক এক প্রতিবেদনে জানায়, গত রোববার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড গরমের মধ্যে নীল রঙের একটি পলিথিনের ওপর গাদাগাদি করে বসে আছেন কয়েকজন নারী, পুরুষ ও শিশু। দুটি শিশু ঘুমিয়ে আছে, একটি শিশুকে কোলে নিয়ে বসে আছেন এক নারী, আরেকটি শিশুকে অসুস্থ দেখাচ্ছিল। স্থানীয় সূত্র জানায়, শিশুটি জ্বরে আক্রান্ত হয়েছে।

      ভিডিওতে এক ব্যক্তি ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করে বলেন, ‘প্রচণ্ড গরমে শিশুদের নিয়ে আমরা টিকতে পারছি না। আপনারা আমাদের জন্য একটা ব্যবস্থা করুন। না হলে আমাদের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নিন। আমরা আর সহ্য করতে পারছি না। শিশুদের নিয়ে আমরা খুবই অসহায় অবস্থায় আছি।’

      দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়, ওই ১২ জন নিজেদের চাপাইনবাগঞ্জ, সাতক্ষীরা এবং ডুমুরিয়া এলাকার বাসিন্দা দাবি করেছেন। তারা জানান, ‘তাদের কাছে প্রয়োজনীয় সব কাগজপত্র রয়েছে। আপনারা যাচাই করে দেখুন, আমরা এ দেশের নাগরিক নাকি রোহিঙ্গা। তদন্ত করে বিষয়টি নিশ্চিত করুন।’

      স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ভোরে প্রাগপুর বর্ডার এলাকায় ১৪৮/৩-এস সীমান্ত পিলারের পাশ দিয়ে বিএসএফ ওই ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেয়। তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে স্থানীয়রা বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানায়। পরে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তাদের আবার সীমান্তের শূন্যরেখায় ফিরিয়ে দেওয়া হয়।

      এরপর থেকে সীমান্তঘেঁষা মাথাভাঙ্গা নদীর তীরসংলগ্ন একটি পাটক্ষেতের পাশে তপ্ত রোদ আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা। স্থানীয় বাসিন্দারা মাঝেমধ্যে মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো পার হয়ে তাদের খাবার ও পানি পৌঁছে দিচ্ছেন। সোমবার (১৫ জুন) পর্যন্ত টানা চতুর্থ দিনের মতো তারা সেখানে অবস্থান করছেন।

      এদিকে, শুক্রবারের পুশইন ও পুশব্যাকের ঘটনায় শনিবার সকালে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

      বিজিবির ৪৭ ব্যাটালিয়ন জানায়, নতুন কোনো তথ্য নেই। ১২ জন এখনো একই জায়গায় আছেন। বিএসএফ গত ১৪ জুন পতাকা বৈঠকের পর আর কোনো তথ্য জানায়নি। এই ১২ জন ভারতীয় নন বলে দাবি করেছে বিএসএফ।


      তথ্যসূত্র:
      ১। সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’
      https://tinyurl.com/y584dxeu
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        যুদ্ধবিরতি লঙ্ঘন করেই গাজায় চলছে ইসরায়েলি হামলা: নারী-শিশু সহ শহীদ আরও ৪



        দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও গুলিবর্ষণে ১৫ জুন, সোমবার গাজা ভূখণ্ডে কমপক্ষে চার ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

        গাজার চিকিৎসকদের বরাতে রয়টার্স জানিয়েছে, কেন্দ্রীয় গাজার জাওয়াইদা শহরে ইসরায়েলি বিমান হামলায় এক নারী শহীদ হন। অপর এক হামলায় নুসেইরাত শরণার্থী শিবিরে আরও একজন প্রাণ হারান। পরে সোমবার গাজা সিটির একটি ভবনের ছাদে ইসরায়েলি হামলায় এক চিকিৎসক ও তার পুত্র শহীদ হয়েছেন বলেও জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

        উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি হলেও, তা সন্ত্রাসী ইসরায়েলের বর্বর হামলা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরায়েলের হামলায় প্রায় ৯৮৬ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং হাজার হাজার আহত হয়েছেন। অক্টোবর ২০২৩ থেকে দখলদার ইসরায়েলের গণহত্যায় গাজায় প্রায় ৭৩ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে জানা গেছে।


        তথ্যসূত্র
        1. Israeli fire kills four in Gaza, mediators hold more ceasefire talks
        https://tinyurl.com/3hzyp8jz
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          উত্তরপ্রদেশে ঐতিহাসিক ‘থানে ওয়ালি মসজিদ’ অপসারণ করতে হিন্দুত্ববাদী কর্তৃপক্ষের নোটিশ জারি



          ভারতে উত্তরপ্রদেশের খারখোদা পুলিশ স্টেশন প্রাঙ্গণে অবস্থিত ঐতিহাসিক ‘থানে ওয়ালি মসজিদ’ এর বৈধতা নিয়ে আবারও বিতর্ক তৈরি করেছে হিন্দুত্ববাদী কর্তৃপক্ষ।

          কর্তৃপক্ষের দাবি, মসজিদটি থানার জমি দখল করে তৈরি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ কুমার বলেছে, মসজিদটি বেশ কয়েক বছরের পুরনো হলেও, সম্প্রতি রাজস্ব বিভাগের রিপোর্টে জমিটিকে স্পষ্টভাবে থানা কর্তৃপক্ষের অংশ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

          ১৩ জুন মসজিদের ইমাম আব্দুল গাফফারকে ৭ দিনের নোটিশ জারি করে স্থাপনাটি অপসারণের নির্দেশ দিয়েছে হিন্দুত্ববাদী কর্তৃপক্ষ।

          অপরদিকে মসজিদ কর্তৃপক্ষ হিন্দুত্ববাদী প্রশাসনের দাবি প্রত্যাখ্যান করেছে। তারা দৃঢ়ভাবে জানিয়েছেন, কাঠামোটি ওয়াকফ বোর্ডের বৈধ সম্পত্তির উপর নির্মিত। ইমাম আবদুল গাফফার জোর দিয়ে বলেন, জমিটি ১৯৮৫ সালে ওয়াকফ বোর্ডের নামে রেকর্ড করা হয়েছিল। সংশ্লিষ্ট নথি প্রমাণ ইতোমধ্যে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।

          উল্লেখ্য যে, ভারতে ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫ পাশের মাধ্যমে ১৯৯৫ সালের ওয়াকফ আইনের ব্যাপক সংশোধন এবং ১৯২৩ সালের মুসলমান ওয়াকফ আইন বাতিল করা হয়। এরপর থেকে ‘অবৈধ দখল’ আখ্যা দিয়ে ভারত জুড়ে অসংখ্য মসজিদ-মাদ্রাসা উচ্ছেদের অভিযানে কোমর বেঁধে নেমেছে হিন্দুত্ববাদী ভারতীয় প্রশাসন।


          তথ্যসূত্র:
          1. https://tinyurl.com/53nuas65
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            আবারও নাফ নদী থেকে ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি



            টেকনাফে বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় মাছ ধরার সময় দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ সাত জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি। গত সোমবার (১৫ জুন) সকাল ৮টার দিকে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে তাদের আটক করে নিয়ে যাওয়া হয়।

            আটক জেলেরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. ফায়সাল, সৈয়দুর রহমান, সৈয়দ আলম, মো. হেলাল, মো. জলিল, আজম উল্লাহ এবং মোহাম্মদ ফয়সাল আহমেদ।

            দৈনিক ইত্তেফাক জানায়, সোমবার সকালে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় মাছ ধরার সময় মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকা থেকে এসে আরাকান আর্মির সদস্যরা দুটি ট্রলারসহ ৭ জন জেলেকে আটক করে নিয়ে যায়। আটক জেলেদের সবার বাড়ি শাহপরীর দ্বীপ এলাকায়।

            স্থানীয় এক জেলে জানান, নাফ নদী ও সাগরে মাছ ধরা এখন জেলেদের জন্য অনেক কঠিন হয়ে পড়েছে। সব সময় আরাকান আর্মির আতঙ্ক তাদের মধ্যে কাজ করে। সুযোগ পেলেই আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের আটক করে নিয়ে যায়। এ কারণে জেলেরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে জীবন-জীবিকা নির্বাহ করছেন। আরাকান আর্মিরা নিয়মিত বাংলাদেশের জেলেদের ধরে নিয়ে গেলেও, জনগণের জানমালের হেফাজতের দায়িত্বে থাকা বাংলাদেশ সরকার মানুষের নিরাপত্তা দিচ্ছে বারবার ব্যর্থ হচ্ছে।


            তথ্যসূত্র:
            ১। নাফ নদী থেকে বাংলাদেশি ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
            https://tinyurl.com/2mz9a3hy
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              বরিশালে চাঁদা নিতে এসে গণপিটুনি খেল দুই বিএনপি নেতা, মুচলেকায় মিলল মুক্তি



              বরিশালের বাবুগঞ্জে এক বালু ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা নিতে এসে বিএনপির দুই নেতাকে গণপিটুনি খেয়েছে। পরে এ ধরনের কর্মকাণ্ডে আর জড়াবে না মর্মে মুচলেকা দিয়ে মুক্তি পায় তারা।

              গত সোমবার (১৫ জুন) রাত ৮ টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

              দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির মোল্লা ৩ নম্বর ওয়ার্ডের বালু ব্যবসায়ী ও ওয়ার্ড বিএনপির সদস্য মো. জহিরুল ইসলামের কাছে বালুর ব্যবসা পরিচালনার জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কয়েক দিন ধরে আলোচনা চলছিল।

              সোমবার রাত ৮ টার দিকে জহিরুল ইসলাম টাকা দেওয়ার কথা বলে জাকির মোল্লাকে চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় যেতে বলেন। নির্ধারিত সময়ে জাকির মোল্লা তার সহযোগী আব্দুর রাজ্জাক মোল্লাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া স্থানীয়রা তাদের ঘিরে ধরেন।

              প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় স্থানীয়রা জাকির মোল্লা ও তার সহযোগীকে গণপিটুনি দিয়ে আটকে রাখেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।

              একাধিক স্থানীয় বাসিন্দা জানান, জাকির মোল্লার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, খালের মাটি বিক্রি, সালিশ-বৈঠকের নামে অর্থ আদায় এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।


              তথ্যসূত্র:
              ১। চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি
              https://tinyurl.com/9nhphx3x
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment

              Working...
              X