বাংলাদেশ ও পাকিস্তানের ওপর নজরদারি করছে ইসরায়েল

বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের কার্যক্রম ছড়িয়ে পড়েছে দাবি করেছে ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত। আর এই প্রেক্ষিতে বাংলাদেশ ও পাকিস্তানের ওপর ইসরায়েল নজরদারি করছে বলে জানিয়েছে সে।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছে দেশটিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। বৃহস্পতিবার (১৮ জুন) এই সাক্ষাৎকারের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি।
প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বাইরে হামাসের প্রভাব বিস্তারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রিউভেন আজার জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা কড়া নজরদারিতে রেখেছে ইসরায়েল।
এনডিটিভির এক সাংবাদিককে দেওয়া ওই সাক্ষাৎকারে আঞ্চলিক কূটনীতিতে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করে এই ইসরায়েলি রাষ্ট্রদূত। সে জানায়, ইসরায়েল পাকিস্তানকে বিশ্বাস করে না এবং দেশটির কূটনৈতিক অবস্থানকে সতর্কতার সঙ্গে দেখে। শুধু পাকিস্তান নয়, কাতারের ভূমিকাও ইসরায়েলের কাছে প্রশ্নবিদ্ধ।
ইসরায়েলী রাষ্ট্রদূত আরও জানায়, ‘আমরা পাকিস্তান ও বাংলাদেশে হামাসের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছি। অন্য সংগঠনগুলোও ৭ অক্টোবরের হামলাকে অন্যত্র একই ধরনের অভিযান পরিচালনার মডেল হিসেবে দেখতে পারে। এ ধরনের পরিস্থিতি এ অঞ্চলের সরকারগুলোর জন্য উদ্বেগের বিষয় হওয়া উচিত।’
তথ্যসূত্র:
১। Israeli Envoy Claims Hamas Network Is Expanding Into Pakistan And Bangladesh
– https://tinyurl.com/4wjvbywk





Comment