Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ০৪ মুহাররম, ১৪৪৮ হিজরি || ২০ জুন, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ০৪ মুহাররম, ১৪৪৮ হিজরি || ২০ জুন, ২০২৬ ঈসায়ী

    বাংলাদেশ ও পাকিস্তানের ওপর নজরদারি করছে ইসরায়েল



    বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের কার্যক্রম ছড়িয়ে পড়েছে দাবি করেছে ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত। আর এই প্রেক্ষিতে বাংলাদেশ ও পাকিস্তানের ওপর ইসরায়েল নজরদারি করছে বলে জানিয়েছে সে।

    সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছে দেশটিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। বৃহস্পতিবার (১৮ জুন) এই সাক্ষাৎকারের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি।

    প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বাইরে হামাসের প্রভাব বিস্তারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রিউভেন আজার জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা কড়া নজরদারিতে রেখেছে ইসরায়েল।

    এনডিটিভির এক সাংবাদিককে দেওয়া ওই সাক্ষাৎকারে আঞ্চলিক কূটনীতিতে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করে এই ইসরায়েলি রাষ্ট্রদূত। সে জানায়, ইসরায়েল পাকিস্তানকে বিশ্বাস করে না এবং দেশটির কূটনৈতিক অবস্থানকে সতর্কতার সঙ্গে দেখে। শুধু পাকিস্তান নয়, কাতারের ভূমিকাও ইসরায়েলের কাছে প্রশ্নবিদ্ধ।

    ইসরায়েলী রাষ্ট্রদূত আরও জানায়, ‘আমরা পাকিস্তান ও বাংলাদেশে হামাসের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছি। অন্য সংগঠনগুলোও ৭ অক্টোবরের হামলাকে অন্যত্র একই ধরনের অভিযান পরিচালনার মডেল হিসেবে দেখতে পারে। এ ধরনের পরিস্থিতি এ অঞ্চলের সরকারগুলোর জন্য উদ্বেগের বিষয় হওয়া উচিত।’


    তথ্যসূত্র:
    ১। Israeli Envoy Claims Hamas Network Is Expanding Into Pakistan And Bangladesh
    https://tinyurl.com/4wjvbywk
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ভিডিও || বিশ্বের বিভিন্ন দেশের সাহায্য নিয়ে বাংলাদেশ ভেঙে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ প্রতিষ্ঠার করতে চায় হিন্দুরা



    বিশ্বের বিভিন্ন দেশের সাহায্য নিয়ে বাংলাদেশ ভেঙে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ প্রতিষ্ঠার করতে চায় হিন্দুরা। শুক্রবার (১৯ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তী সাংবাদিকদের বলেছে, ‘আপনাদের বলতে চাই এই বাংলাদেশ আমার। আদি বাংলাদেশও আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্য চেয়ে আমরা আলাদা একটি প্রদেশ করবো শুধুমাত্র সনাতনীদের জন্য। আমরা সেটা চাই না। কিন্তু আপনারা যে ব্যবস্থা করছেন তাতে এক সময় সেটাই হবে।’

    ভিডিও দেখুন:



    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলা: এক দিনে নিহত বেড়ে ৪৭



      ১৯ জুন, শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চল ও বেকা উপত্যকাজুড়ে দখলদার ইসরায়েলের তীব্র বিমান হামলায় এক দিনে অন্তত ৪৭ জন নিহত এবং আরও ৯৭ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যরাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত এসব হামলা চালায় দখলের ইসরায়েল।

      স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটে হারুফ এলাকায়। সেখানে অন্তত ৯ জন নিহত হন, যাদের মধ্যে ৩ জন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

      এ ছাড়া আল-দুয়েইরে হামলায় এক শিশু ও এক নারীসহ ৬ জন নিহত হয়েছেন। হাবুশ এলাকায় প্রাণ হারিয়েছেন আরও ৭ জন। আরব সালিমে এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। বালবেকের কাছে তাল আবিয়াদ এলাকাতেও নিহত হয়েছেন ৩ জন।

      এ ছাড়া আল-শারকিয়াহ, কফারসির, আল-কাত্রানি, নাবাতিয়েহ, দেইর আল-জাহরানি, কফার রুম্মান, কফার জাউজ, জেবশিত, কাকাইয়াত আল-জিসর, আদশিত, আল-রাইহান, আব্বা, আল-আব্বাসিয়া এবং আইন বুরদাইসহ বিভিন্ন এলাকা থেকে হতাহতের খবর পাওয়া গেছে।

      লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া বর্বর ইসরায়েলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৯৮০ জন নিহত এবং ১২ হাজার ১ জন আহত হয়েছেন।


      তথ্যসূত্র
      1. Israel, Hezbollah agree ceasefire as 47 killed in Lebanon in latest strikes
      https://tinyurl.com/5n8xbcb
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঢাকায় আজাদ পার্টির মিছিল-সমাবেশ অনুষ্ঠিত



        ভারতের ধারাবাহিক বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড, সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যা, নিয়মিত অবৈধ পুশইনের চেষ্টা, শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় প্রদান এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপের প্রতিবাদে বাংলাদেশ আজাদ পার্টির উদ্যোগে শুক্রবার (১৯ জুন) রাজধানীতে একটি মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

        সন্ধ্যা ৭:৩০ মিনিটে মহাখালীর রাওয়া কনভেনশন হলের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি ফেলানি এভিনিউ হয়ে ভারতীয় দূতাবাস অভিমুখে অগ্রসর হয়। মিছিলে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

        এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, হাসিনুর রহমান, বীর প্রতীক সভাপতি, বাংলাদেশ আজাদ পার্টি। কর্নেল (অব.) অলি আহমদ, বীর বিক্রম – সভাপতি, এলডিপি, রাশেদ প্রধান, মুখপাত্র ও কেন্দ্রীয় নেতা, জাগপা। মেজর আক্তারুজ্জামান, ব্যারিস্টার শাহরিয়ার কবির, এবি যোবায়ের, ডাকসু।

        বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো ধরনের বিদেশি আধিপত্য বা হস্তক্ষেপ দেশের জনগণ মেনে নেবে না। তারা দেশের জনগণকে জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


        তথ্যসূত্র:
        ১। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঢাকায় আজাদ পার্টির মশাল মিছিল
        https://tinyurl.com/upb37rub
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          অন্য দেশের সাহায্য নিয়ে বাংলাদেশ ভেঙে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ প্রতিষ্ঠার হুমকি


          সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তী বলেছে, ‘আপনাদের বলতে চাই এই বাংলাদেশ আমার। আদি বাংলাদেশও আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্য চেয়ে আমরা আলাদা একটি প্রদেশ করবো শুধুমাত্র সনাতনীদের জন্য। আমরা সেটা চাই না। কিন্তু আপনারা যে ব্যবস্থা করছেন তাতে এক সময় সেটাই হবে।’

          দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, শুক্রবার (১৯ জুন) একটি বেসরকারি গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে সে এ কথা বলেছে।

          এ সময় চৈতালী চক্রবর্তী আরও বলেছে, ‘ভালই ভালই অতীতে যেমন আমরা হিন্দু, মুসলিম, খৃষ্টান ও বৌদ্ধ মিলে এক সাথে ছিলাম। এখনো তেমনই থাকতে চাই। আর আমার মন্দিরে আপনাকে নিমন্ত্রণ করলে আপনার ভালো লাগলে আসবেন। আর ভালো না লাগলে আসবেন না। কিন্তু আমার মন্দিরে আমি আমার দেবতাকে কতটুকু রাখব, তার কৈফিয়ত আপনাকে আমি দেব না। আপনার মতো হরিদাস পালকে আমরা গুনি না। অতএব এমন কিছু করবেন না, হিন্দু-মুসলিম দাঙ্গা বাজাবেন না। এই দাঙ্গা হলে কিন্তু আপনারাও পার পাবেন না। আপনারা দুইটা মারলে আমরাও একটা মারবো।’

          এ সময় সে চরম ঔদ্ধত্যের সাথে উগ্র হিন্দুত্ববাদী ও ভারতীয় আধিপত্যবাদী স্লোগান ‘জয় শ্রীরাম’ দেয়।


          তথ্যসূত্র:
          ১। বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ প্রতিষ্ঠার হুঁশিয়ারি
          https://tinyurl.com/cph573u6
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে মুহুর্মুহু হামলা দখলদার ইসরায়েলের, নিহত ১৬



            যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত নতুন সমঝোতা স্মারকে লেবাননের ওপর সব ধরনের সামরিক আক্রমণ বন্ধ করার স্পষ্ট আহ্বান জানানো সত্ত্বেও তা সম্পূর্ণ উপেক্ষা করে ১৯ জুন, শুক্রবার দক্ষিণ লেবাননে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী।

            দখলদার ইসরায়েলের এই সাম্প্রতিক ও ভয়াবহ হামলায় দক্ষিণ লেবাননের নাবাতিহ জেলাজুড়ে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং আরও বেশ কিছু মানুষ আহত বা নিখোঁজ রয়েছেন।

            লেবাননের জাতীয় গণমাধ্যম এই বোমাবর্ষণকে ওই অঞ্চলে সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম তীব্র ও নৃশংস ইসরায়েলি হামলা হিসেবে বর্ণনা করেছে, যেখানে মধ্যরাতের পর একের পর এক আবাসিক বাড়িঘরকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

            ইসরায়েলি যুদ্ধবিমানগুলো কাফার তিবনিত এবং রায়হান পাহাড়ের ওপর একের পর এক শক্তিশালী বিমান হামলা চালায়। এই রক্তক্ষয়ী হামলায় কেবল নাবাতিহ শহর এবং হারুফ এলাকাতেই অন্তত আটজন সাধারণ মানুষ নিহত হয়েছেন।

            এর পাশাপাশি আল-শারকিয়া ও দুয়ের অঞ্চলের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি আবাসিক বাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় একই পরিবারের চারজন নিহত হন এবং কাফার সির নামক প্রত্যন্ত শহরে আরেকটি হামলায় আরও তিনজন প্রাণ হারান।

            এ ছাড়া দুয়ের পৌরসভা ভবনের কাছাকাছি একটি রাস্তায় চলন্ত মোটরসাইকেল লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও একজন আরোহী ঘটনাস্থলেই নিহত এবং অন্য একজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

            তথ্যসূত্র
            1. Israeli air strikes hit Lebanon minutes after new ceasefire
            https://tinyurl.com/3bavhm5u
            2. Israeli strikes kill at least 16 in southern Lebanon’s Nabatieh area early Friday, state-run NNA reports
            https://tinyurl.com/bdvhmeym
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              বর্বর ইসরায়েলি হামলায় একই পরিবারের চার সদস্যসহ ৫ ফিলিস্তিনি শহীদ


              চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় নতুন করে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। ২০ জুন, শনিবার বর্বর ইসরায়েলি হামলায় একই পরিবারের চার সদস্যসহ অন্তত ৫ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু কন্যাও রয়েছে।

              ফিলিস্তিনি চিকিৎসা সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে আনাদুলু জানিয়েছে, গাজা নগরীর আল-তাইয়ারান মোড়ের নিকটবর্তী একটি আবাসিক বাড়িতে ভোরে ইসরায়েল বিমান হামলা চালালে একই পরিবারের চার সদস্য শহীদ হন। শহীদরা হলেন হুসাইন সাফাদি, তার স্ত্রী রানা সাফাদি এবং তাদের দুই কন্যা জিনা সাফাদি (৬) ও লানা সাফাদি (১৩)। হামলায় পরিবারের আরও কয়েকজন সদস্য এবং আশপাশের বাসিন্দারা আহত হয়েছেন।

              প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরবেলায় সাফাদি পরিবারের বাড়িটি লক্ষ্য করে সরাসরি হামলাটি চালানো হয়। এর ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

              অন্যদিকে গাজা নগরীর উত্তরাঞ্চলে আল-সাফতাওয়ি গোলচত্বরের কাছে পথচারীদের লক্ষ্য করে একটি ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে একজন ফিলিস্তিনি শহীদ এবং একজন নারী উদ্বেগজনকভাবে আহত হন।

              ২০২৫ সালের অক্টোবর মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ১ হাজার ৭ জন ফিলিস্তিনি শহীদ এবং ৩ হাজার ১৬৫ জন আহত হয়েছেন।

              উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ এবং ১ লাখ ৭৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। একই সঙ্গে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে লক্ষ লক্ষ মানুষ মানবিক সংকটের মধ্যে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।


              তথ্যসূত্র
              1. Fresh Israeli attacks kill at least 5 in Gaza amid continued ceasefire violations
              https://tinyurl.com/5n6zhhtv
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment

              Working...
              X