ফিলিস্তিনের নাবলুস বিশেষায়িত হাসপাতালে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলা, চিকিৎসক-নার্সদের ওপর নির্যাতন

২৪ জুলাই, শুক্রবার পশ্চিম তীরের নাবলুস শহরে অবস্থিত নাবলুস বিশেষায়িত হাসপাতালে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তারা হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করে চিকিৎসক ও নার্সদের ওপর নির্যাতন চালায় এবং আহত এক রোগীসহ দুই ভাইকে আটক করে।
হাসপাতাল পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান দানি আল-মাসরি ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফাকে জানান, ইসরায়েলি দখলদার বাহিনী হাসপাতালটি ঘিরে ফেলে, জরুরি বিভাগে প্রবেশ করে চিকিৎসাকর্মীদের ওপর হামলা চালায় এবং ডাক্তার ও নার্সদের হাতকড়া পরিয়ে দেয়। তিনি আরও জানান, দখলদার বাহিনী দুই জন কে আটক করেছে। এদের মধ্যে একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন; তিনি ইসরায়েলি হামলায় কাঁধে গুলিবিদ্ধ হয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হুওয়ারা সামরিক চেকপয়েন্টের মাধ্যমে বিপুল সংখ্যক ইসরায়েলি সামরিক গাড়ি নাবলুস শহরে প্রবেশ করে এবং হাসপাতাল ঘেরাও করে রাখে। এসময় দখলদার ইসরায়েলি বাহিনী হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করে এবং প্রশাসনিক অফিসের দরজা ভেঙ্গে ফেলার চেষ্টা চালায়।
হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিযানে রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হয়েছে এবং হাসপাতালের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক আইনে হাসপাতাল ও চিকিৎসাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা থাকলেও ইসরায়েলি বাহিনী বারবার এই আইন লঙ্ঘন করে আসছে।
তথ্যসূত্র
1. Israeli forces raid Nablus Specialized Hospital, assault medical staff
– https://tinyurl.com/yy4we7sh







Comment