আফগানিস্তানে নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে আমীরুল মুমিনীনের নতুন ফরমান

শহরের শৃঙ্খলা রক্ষা এবং ফুটপাতে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের কার্যক্রম সুশৃঙ্খল করতে ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতা আমীরুল মুমিনীন শাইখুল হাদীস মৌলভী হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ নতুন একটি নির্দেশনা জারি করেছেন। এটি নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এই নির্দেশনায় দেশের সকল পৌর কর্তৃপক্ষকে ফুটপাতে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের কার্যক্রম পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করার দায়িত্ব দেওয়া হয়েছে। নগর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ, কার্যক্রমের সীমানা চিহ্নিত করা এবং প্রত্যেক বিক্রেতার জন্য আলাদা জায়গা বরাদ্দের কথা বলা হয়েছে। পাশাপাশি এসকল ব্যবসায়ীদের নিবন্ধন, প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ এবং বিনামূল্যে পরিচয়পত্র বিতরণের বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, একটি পূর্ণাঙ্গ তথ্যভান্ডার তৈরি করে ফুটপাতে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের পরিচয়, তাদের ব্যবসার ধরন এবং কর্মস্থলের বিস্তারিত তথ্য সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি রোধে নিয়মিত তদারকি করাও পৌর কর্তৃপক্ষের দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে হকারদেরও নির্ধারিত নিয়ম মেনে চলা, অবৈধ পণ্য বিক্রি থেকে বিরত থাকা, নিজ নিজ স্থানে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ক্রেতা আকর্ষণে উচ্চ শব্দ তথা লাউড স্পিকার ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কথাও উল্লেখ রয়েছে। প্রথমে লিখিত সতর্কবার্তা এবং পুনরাবৃত্তি ঘটলে কার্যক্রম পরিচালনার অনুমতি বাতিল করার বিধান রাখা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে নগর পরিবেশে শৃঙ্খলা ফিরবে এবং ফুটপাতে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের কার্যক্রম আরও সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক হবে।
তথ্যসূত্র
1. a new decree emphasizing the regulation of street vendors’ activities
– https://tinyurl.com/3wa3w2px


Comment